ফারুক আহমেদ : সিরাজগন্জের সলঙ্গা থানার আমশড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহসভাপতি ,বিএনপির নিবেদিত প্রাণ এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব সেরাজুল ইসলাম মাস্টার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার বেলা ৪ টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন। ( ইন্না লিল্লাহি ….রাজিউন)।
ম্লান হয়ে গেল তার পরিবারের ঈদের আনন্দ।তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যু কালে ৫ ছেলে, ২ মেয়ে স্ত্রী, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিবাগত রাত ৯ টায় আমশড়া হাফিজিযা কওমিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় পা। তার এ মৃত্যুতে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু,থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম সহন, ধুবিল ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন (মহর),সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, সহ সভাপতি ফারুক আহমেদ ,সলঙ্গা দলিল লেখক সমিতি, রায়গনঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, জোড় পুকুর বাজার বণিক সমিতি, আমশড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী, আমশড়া কওমিয়া মাদ্রাসার প্রধান মাওলানা আমজাদ হোসেনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
চলনবিল বার্তা chalonbeelbarta.com