গোডাউন নাকি জঙ্গল..

Spread the love

আব্দুল কুদ্দুস তালুকদার : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউনিয়নের হেডকোয়ার্টার নিমগাছি বাজারের পশ্চিম পাশে ইউপি অফিস সংলগ্ন স্থানে বিআরডিবি কর্তৃপক্ষ নির্মাণ করে গোডাউন, দেশ স্বাধীন হবার কিছুদিন পর। উদ্দেশ্য ছিল তখন খাদ্য সংগ্রহ করা এবং তা এখানে মজুদ রাখা। প্রতি রবি বা খরিফ মৌসুমে ধান বা গম কেনা হতো। এলাকার কৃষকগণ উপকার পেত ন্যায্য মূল্য পেয়ে। ধীরে ধীরে চান্দাইকোনা গোডাউন সরকারীভাবে গুরুত্ব পায় আর জৌলুস হারায় নিমগাছির এটা। ছাদ চুঁইয়ে পানি পড়ে, ফান্ড অভাবে মেরামত হয় না। পরে ইউপি অফিসের রিলিফের মালপত্র জমা রাখার বা বিতরণের জন্য এই গোডাউনটি কাজে লাগানো হতো। অবশেষে একদম অকেজো হলে লোকজন এর ধারে কাছেও যায় না। কারণ যে কোন সময় ভেঙ্গে পড়ে জান মালের মারাত্মক ক্ষতি হতে পারে। এই সুযোগে দালানের ছাদে বটগাছ সহ নানা গাছপালা জন্মে দেখতে অনেকটা জঙ্গলের আকার ধারন করেছে। বর্তমানে এটা পরিত্যক্তর মত পড়ে আছে। এলাকাবাসী তথা গোডাউনের পার্শ্ববর্তী বাসিন্দাগন তাদের জানমালের নিরাপত্তা বিধান কল্পে অবিলম্বে এটা অপসারণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD