৪৫ বছর যাবৎ একই মসজিদে ইমামতি

Spread the love

ফারুক আহমেদ ঃ সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আমশড়া ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক মাওলানা মজিবুর রহমান গত ১৯৭৭ সালের ১ জানুয়ারী  যোগদান করে ৩১  ডিসেম্বর ২০১৭ তারিখে চাকরী থেকে অবসর গ্রহণ করলেও তিনি আমশড়া দক্ষিণ পাড়া জামে মসজিদে  ৪৫ বছর যাবৎ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আজও সুনামের সাথে ইমামতি করে আসছেন। তিনি সাতকুর্শি গ্রামের মৃত গোলাপ আলী আকন্দের ছেলে মাওলানা মুজিবুর রহমান।

কত বছর ধরে এই মসজিদে ইমামতি করছেন জানতে চাইলে মাওলানা মুজিবুর রহমানের এই প্রতিনিধিকে বলেন, ৪৫ বছর পূর্বে আমি যখন আমশড়া ইসলামিয়া ফাজিল স্নাতক ডিগ্রি মাদ্রাসায় যোগদান করি তার আগের বছর আমি যখন ফাজিল পাশ করে বাড়িতে ছিলাম। অর্থ্যাৎ যখন ছাত্র ছিলাম তখন একদিন আমার সালাত পড়া ও কোরআন তেলাওয়াত শুনে ভালবেসে এনেছিলেন যারা তারা হলেন মৃত মোবারক আলী আকন্দ, মৃত সমেজ আলী আকন্দসহ আরো অনেকে আজ সে সকল মুরুব্বিরা কেউ বেঁচে নেই। মহান আল্লাহতালা যেন আমাকে বাকী জীবন এই মসজিদ ইমামতি করার তৌফিক দান করেন। তাছাড়া তার অবশিষ্ট জীবনটুকু সবার শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে কাটাতে চান এবং সকলের দোয়া কামনা করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD