রায়গঞ্জে করোনায় ২ জনের মৃত্যু আক্রান্ত ১১২ জন

Spread the love

আব্দুল কুদ্দুস তালুকদার : গত বৃহস্পতিবার রাত ১১টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা গেলেন রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউপির পুল্লা গ্রামের মাওলা বক্স সরকারের ২য় পূত্র জিল্লুর রহমান সরকার ওরফে জেল (৬৪)।  ইসলামী ফাউন্ডেশনের উপজেলা টিম তার জানাজা শেষে নিমগাছি কবরস্থানে পরদিন শুক্রবার বেলা সাড়ে এগারটায় দাফনপর্ব সারেন। তিনি স্ত্রী, দুই পূত্র, দুই কন্যাসহ বহু আত্মীয় – স্বজন, গুনগ্রাহী রেখে যান। তার ছোট ভাই নুরুল ইসলাম সরকার বিশিষ্ট ঠিকাদার এবং সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বড় ভাই মোক্তার হোসেন সরকার একজন মুক্তিযোদ্ধা ; ওদের বাবা মওলা বক্স সরকার ছিলেন নিমগাছি ওয়ার্ড আওয়ামী লীগের আজীবন সভাপতি । এছাড়া মরহুমের আর এক ছোট ভাই উকিল সরকার বিশিষ্ট শিল্পপতি ও নিমগাছি হাটের বর্তমান ইজারাদার। মরহুম জেল সরকার আমৃত্যু ইউনিয়ন কৃষক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, রায়গঞ্জে করোনায় ১ম মারা যান গত ৩০/৬/২০২০ তারিখে একই ইউপির রুপাখাড়ার কাজেম মন্ডলের ছেলে সাইদ মন্ডল(৬৫) নিজ বাড়ীতেই। তার জানাজা এবং দাফন হয় একই উপায়ে। এর মাধ্যমে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন সবচেয়ে বেশী করোনায় ক্ষতিগ্রস্থ এলাকা হিসাবে গন্য হচ্ছে। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আমিনুল ইহসান তৌহিদ জানান, এ পর্যন্ত রায়গঞ্জে ১১২ জন করোনায় আক্রান্ত হলেও মারা যান ২ জন,  আরোগ্য লাভ করেছেন ৩৩ জন এবং মৃত দুজনই সোনাখাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি আরও জানান, এযাবত উপজেলায়

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD