লুৎফর রহমান :মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাস থেকে মুক্তির জন্য নির্বাচনী এলাকার মসজিদে মসজিদে সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজের আহবানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে তাড়াশ উপজেলার প্রায় চার শতাধিক মসজিদে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। বিশেষ দোয়ায় সংশ্লিষ্ঠ মসজিদের ইমাম ও মুসুল্লিরা অংশগ্রহন করেন।
এবিষয়ে তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ আনিছুর রহমান বলেন,মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ তার ব্যক্তিগত প্যাডে করোনা ভাইরাস থেকে মুক্তির জন দোয়া চেয়েছেন তার সে আহবানে সাড়া দিয়ে জুমার নামাজ শেষে মুসুল্লিদের অংশগ্রহনে বিশেষ দোয়া করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com