তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার,২৪ জুন সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজিত সভায় সভাপত্বি করেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ও কবি সাহিত্যিক এম রহ্মত উল্লাহ।
সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তত্বা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক।
এছাড়াও বক্তব্য দেন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহববুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জামাল মিঞা শোভন, জহির উদ্দিন কারিগরি বিজ্ঞান স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরণ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ূবুর রহমান রাজন, উপজেলা জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, তাড়াশ থানার ডিএসবি এসআই আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির , মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মো. নূরুল ইসলাম উজ্জল ও সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু প্রমূখ।
পরিচিতি সভায় বক্তরা উপজেলা মডেল প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, যেহেতু আপনারা প্রত্যেকে দায়িত্বশীল সংবাদপত্রের সাথে জড়িত; তাই আমরা আশা করবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাড়াশ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে যথাযথ ভূমিকা রাখবেন। এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার প্রতিনিধি অধ্যক্ষ আবু সাইদের মাধ্যমে উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের বিশেষ অভিনন্দন জানান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD