লুৎফর রহমান : রীতিমত অভাবের সাথে লড়াই করে সিরাজগঞ্জের তাড়াশের গুল্টা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মশিউর রহমান সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে।
মেধাবী মশিউরের বাড়ি উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের কাচারী পাড়ায়। মেধাবী শিক্ষার্থী মশিউর রহমানের বাবা হাফিজুর রহমান দিন মজুর ও মা মাহিনুর বেগম একজন গৃহিনী। তিন ভাই বোনের মধ্যে মশিউর মেঝ। ঋণপান করে বাবা তার বড় মেয়েকে বিয়ে দিয়েছে। ভূমিহীন বাবার আয়ের ওপরেই তাদের দুই ভাই পড়াশোনা করেন। তাই অভাবের সংসারে ভূমিহীন দিন মজুর বাবার ছেলে মশিউর জানায়, টাকার অভাবে তার জীবনে কখনো প্রাইভেট পড়া হয়নি। প্রতিদিন ৫-৬ ঘন্টা নিয়মিত বাড়িতে পড়ালেখার পাশাপাশি শিক্ষকদের সহায়তায় সে জিপিএ -৫ (গোল্ডেন) পেয়েছে।
বর্তমানে মশিউরের রহমানের গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় আনন্দের বন্যা বয়ে যায় শিক্ষক, সহপাঠি ও তার পরিবারের মাঝে। কিন্ত অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কতদুর এগোতে পারবে মশিউর তা নিয়ে সে নিজেই দুশ্চিন্তায় পড়েছে; আর পরিবারের ক্ষনিকের হাসিও ম্লান হয়ে যাচ্ছে। তারপরও মশিউর ও মশিউরের পরিবারের সদস্যদের প্রত্যাশা ,দেশের কোন সহৃদয়বান ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান তার উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তার দিকে সহযোগীতার হাত বাড়াবেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com