আব্দুল কুদ্দুস তালুকদার : রায়গঞ্জ উপজেলাধীন নিমগাছি অনার্স কলেজের নামাজ ঘর নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গত শনিবার দুপুর ২টায় কলেজ প্রাঙ্গনে নামাজ ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সিরাজগঞ্জ ৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
কলেজ অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল বারী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত মঈন উদ্দিন হসপিটালের পরিচালক ডাঃ আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল আলম শরীফ, সাংগঠনিক সম্পাদক চান্দাইকোনা ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝন্টু, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন, উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, কলেজ শিক্ষকদের পক্ষে সামশুল আলম, যোগেন্দ্র নাথ টপ্য প্রমুখ। এর পর অত্র কলেজের পক্ষ থেকে গভনিং বডির সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপিকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের শিক্ষক, বিশিষ্ট লেখক, সাংবাদিক আলহাজ্ব এম এ হাশিম সরকার মনি ও সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জিএস রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় নামাজ ঘরের জন্য এক লাখ টাকা প্রদানের ঘোষণা দেন এবং কলেজ উন্নয়নে বিল্ডিং সহ অন্যান্য যা প্রয়োজন সব নিজ দায়িত্বে করবেন মর্মে প্রতিশ্রুতি দিয়ে যান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com