শাহজাহান আলী : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া কবরস্থান মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। গত ১মে মসজিদ কমিটির সেক্রেটারী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশিষ্ট সমাজ সেবক (অবঃ) সিভিল সার্জন ডাক্তার আব্দুস সাত্তারের পরিচালনায় হামকুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন তাড়াশ উজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। মসজিদের উদ্বোধনী কাজে অংশ গ্রহণ করতে এলাকার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি হয়েছিল। পরে হামকুড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মণি,তিনি বলেন এই পৃথিবীতে মাদ্রাসা মসজিদ আল কোরআন মহান আল্লাহ নিজে হেফাজত করেন এগুলোকে কেউ ধ্বংশ করতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক জছিম উদ্দিন,হামকুড়িয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল্লাহিল হোসাইন,মাওলানা হাফিজুর রহমান,মাষ্টার ইদ্রিস আলী,মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। শেষে ডাঃ আঃ সাত্তার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com