ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার ১১নং উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ থেকে৪ নং ওয়ার্ডের বাখুয়া গ্রামে পরিচ্ছন্নতা অভিযানে বসতবাড়ি ও সড়কের ধারের ঝোপঝাড় সাফ করা হয়েছে। বাখুয়া তিন মাথা নাগরৌহা সড়কের পাশে সকাল সাড়ে দশটা থেকে দুধারের ঝোপঝাড় কেটে সাফ করা হয়। গ্রাম পুলিশগণ নিজেরাই ঝোপঝাড় কাটেন ও ডেঙ্গু নিধন ঔষধ স্প্রে করেন।এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আঃ সালাম , গ্রাম আদালতের চেয়ারম্যান এম সাহারুল হক সাচ্চু , হিসাব সহকারী শেখ সোহেল উপস্থিত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তা বলেন পরিষদ থেকে সেখানে ডেঙ্গু নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতায় ঝোপঝাড় কেটে সাফ করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com