তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ছেলের নির্যাতন সইতে না পেরে মাহাবুর রহমান পিন্টু নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা নুরুল ইসলাম। মাদকাসক্ত পিন্টু তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরেূ বাবাূ নুরুল ইসলাম জানান, মাদকাসক্ত ছেলে পিন্টু টাকার জন্য প্রায়ই তাকে মারধরসহ নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার তাড়াশ থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে পুলিশকে সঙ্গে নিয়ে ছেলে পিন্টুকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করেন।তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, ‘অভিযুক্ত পিন্টুকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। বাবা নুরুল ইসলাম নিজে উপস্থিত থেকে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com