ফারুক আহমেদ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের বাসিন্দা নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শামসুল হক মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী….রাজিউন)। তিনি গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর ) বার্ধক্য ও শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ৮ ভাই, ১০ বোন, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।শনিবার সকাল ১১টায় আমশড়া হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসায় সালাতে জানাজা শেষে তাঁকে আমশড়া কবরস্থানে দাফন করা হয়েছে।জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক মাস্টারের মৃত্যুতে আমশড়া গ্রামসহ পার্শ্ববর্তি এলাকার লোকজনও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে মরহুমের ফুফাতো ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা গণমানুষের নেতা শায়েখ আলহাজ্ব মাওলানা অধ্যাপক ড.আব্দুস সামাদ সাহেব ছোট বেলায় বড় ভাইয়ের সাথে বেড়ে উঠার কিছু কথা এইভাবেই বললেন, ভাইয়ের সাথে ছোট কাল থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটি কথা মনে করছি যে, আদর্শিকভাবে কিছু ভিন্নতা থাকলেও জোর ও মনের তৃপ্তির সাথে বলতে পারি, ভাইয়ের সাথে কোনো দিন বেয়াদবি করিনি, অসম্মান করিনি। ভাই ও আমাকে অনেক স্নেহ করতেন। দুআ করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন ও জান্নাতুল ফিরদাউস দান করেন! আমীন!! এই আরো উপস্থিত ছিলেন মরহুমের মেয়ের জামাই রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমন তালুকদার। এসময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com