তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে টিকিয়ে রাখতে ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে উত্তর শ্যামপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম মাসুদ।ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মোয়াজ্জেম মাসুদ বলেন, খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বড় ভূমিকা পালন করে। আগামী দিনে এলাকার তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ হোসেন এবং দেশীগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক মো. মোজাফফর হোসেন প্রমুখ।এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ক্রীড়াপ্রেমী শত শত মানুষ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
ম্যাচ শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে পুরো উত্তর শ্যামপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com