আরাফাত হোসেন ,স্টাফ রিপোর্টারঃ
শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০২৭-২০২৮ সালে অর্থ বছরের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুঃসময়ে পাশে ছিলেন।নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।
ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন: আমি অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে দাঁড়াই,এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছি আর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যাব।আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়েছে,আমি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়াকু সৈনিকের মতো ইসলামের জন্য লড়ে যাবো।আমরা ইসলামকে ভালোবেসে একটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি সেই সাথে সব সময় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com