ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার বিএনপির সাত জন নেতার প্রাথমিকভাবে সদস্য পদ স্থগিত প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। স্থানীয় প্রেসক্লাবে দুপুর বারোটায় সদস্য পদ স্থগিত করা বিএনপির নেতাগণ সংবাদ সম্মেলন করেন।
এতে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার লিখিত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সদস্য পদ স্থগিত করা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন , পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মুকুল হোসেন , পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী , বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সাবু , উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু।বিএনপির সিনিয়র নেতা হেলাল সরকার সংবাদ সম্মেলনে বলেন তারা দলীয় শৃংখলা ভঙ্গ কিংবা অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করেননি। তারা দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সাথে যোগাযোগ করে তাদের সদস্য পদ স্থগিত করার বিষয় জেনেছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দলীয় সদস্য পদ স্থগিত প্রত্যাহার করার আহবান জানান।পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিণ্টু ব্যাক্তিগত কাজে বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়।সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় প্যাডে দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে উল্লাপাড়ার বিএনপির সাত জন নেতার প্রাথমিকভাবে সদস্য পদ স্থগিত করার বিষয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এটি সামাজিক যােগাযাগ মাধ্যমে প্রচার হয়েছে।উল্লাপাড়া বিএনপির সদস্য পদ স্থগিত করা সাত নেতা হলেন – মো. বেলাল হোসেন , হেলাল সরকার , আশরাফুল ইসলাম মিণ্টু , মুকুল হোসেন , হায়দার আলী , সাখাওয়াত হোসেন সাবু ও মিজানুর রহমান বাবু
চলনবিল বার্তা chalonbeelbarta.com