ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ নেতার ঘরে সরকারি চাল

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত  ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২৫৩ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের (রামনগর) সদস্য  আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের শোবার ঘর থেকে এ চাল জব্দ করা হয়। রফিকুল ওই গ্রামের দেলবার হোসেনের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 
জানা গেছে, ভিডব্লিউবির কর্মসূচির চাল পরিষদের দুস্থ নারীদের মধ্যে বিতরণ না করে তা নিজের শোবার ঘরে খাটের নিচে ও একটি ড্রামে মজুদ করেন রফিকুল। কয়েকজন ভুক্তভোগী  টের পেয়ে  বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজীর নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে  ২৫৩ কেজি চাল জব্দ  করে। এসময়  অভিযুক্ত  আওয়ামী লীগ নেতা রফিকুলকে আটক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, অভিযুক্ত রফিকুলের শোবার ঘর থেকে দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবির ২৫৩ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাকে আটক করে থানা-পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD