এম ডি হাফিজুর রহমান, সাভার ঢাকাঃ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনসহ ১২ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশের ন্যায় বুধবার (২৫ আগস্ট) সাভারের আশুলিয়া কমিটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের সামনে বেলা ১২ টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাভার কমিটির সমন্বয়ক এবং দৈনিক তৃতীয় মাত্রা প্রতিবেদক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশুলিয়া কমিটির সভাপতি এবং আজকের বিজনেস বাংলাদেশ প্রতিবেদক মোহাম্মদ ইয়াসিন ও সদস্য সচিব সাংবাদিক ইউসুফ আলী খান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক নাজমুল হুদা, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক সরেজমিন পত্রিকার সাংবাদিক এম এ হান্নান চৌধুরী, কাশিমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা (সাবেক) সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মারুফ হোসেন, দৈনিক সময় বাহান্ন এর সম্পাদক ও প্রকাশক শম্ভুচন্দ্র সরকার, দৈনিক সকালের সময়ের ঢাকা জেলার ব্যুরো চিফ ইমাম হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক আহমেদ জীবন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের কমিটির সভাপতি সাংবাদিক বাবুল আহমেদ ও সাধারণ সম্পাদক আকরাম সরদার, সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার সম্পাদক নুর হোসেন, দৈনিক খবর কণ্ঠ’র বার্তা সম্পাদক ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার সাংবাদিক এম ডি হাফিজুর রহমান ও দৈনিক শ্রমিক পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকার মানহানী মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভেশনের সাংবাদিক নাজমুল হুদা বলেন, সব সময় কণ্ঠরোধ করতে একটি বিশেষ শ্রেণীর মানুষ ভূমিকা পালন করে থাকে। হুইপের দুর্নীতির নিউজ প্রকাশ করায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেড আক্রান্ত হয়েছে। এটি সারা বাংলাদেশের সাংবাদিকদের মনে রক্তক্ষরণ হয়েছে। ষড়যন্ত্রমূলক এ মামলাটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে উপযুক্ত জবাব দিবে সাংবাদিক সমাজ।সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়াসিন বলেন, সাংবাদিকদের হয়রানি বন্ধে সবসময় সোচ্চার ভূমিকা রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। এই মামলা হওয়ার পর পরেই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতির মাধ্যমে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এই মিথ্যা এবং সাজানো মামলাটি প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশেরও হুশিয়ারী দেওয়া হয়। কিন্তূ মামলাটি প্রত্যাহার করা হয়নি। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। দ্রুত সময়ে ষড়যন্ত্র মূলক এ মামলাটি প্রত্যাহার না করা হলে কেন্দ্র থেকে এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করলে সাভার ও আশুলিয়া কমিটি সংহতি প্রকাশ করবে।
দৈনিক সময় বায়ান্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তার বক্তব্যে বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে কন্ঠরোধ করা যাবেনা। সাংবাদিকদের নামে মামলা-হামলার বিরুদ্ধে দেশের সাংবাদিকরা স্বোচ্চার রয়েছেন। আগামীতেও সাংবাদিকদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতির বিবেক সাংবাদিক সমাজ বদ্ধপরিকর।দৈনিক খবর কণ্ঠ’র বার্তা সম্পাদক ও এম ডি হাফিজুর রহমান বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আর সেই বিবেকের উপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হামলা-মামলা হয়ে থাকে। আমরা এমন এক ষড়যন্ত্রমূলক মিথ্যা ৫০০কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের সাংবাদিক সমাজের চাওয়া এটাই যে, সাংবাদিকদের হামলা মামলা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, ১৮ আগস্ট (বুধবার) পটিয়ার যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন হুইপ শামসুল হক চৌধুরী। তাঁর পক্ষে এ মামলা রুজু করেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার শীল। মামলায় বিবাদী করা হয়েছে- কয়েকটি সনামধন্য সংবাদ মাধ্যমের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান এর সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের প্রধান সাঈদুর রহমান রিমন ও রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারকে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com