বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী ২০২১ খ্রীঃ) রাত্রী ২১.৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার গ্রামস্থ ধৃত আসামীদ্বয়ের বসত বাড়ীর ভেতর অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩,৪০০/- টাকা ও ০১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোŦ ছামিদুল শেখ(৪০),পিতা-মোŦ আয়নাল শেখ,২।মোছাŦ আনোয়ারা(৩৫),স্বামী- মোŦ ছামিদুল শেখ,উভয় সাং- জন্তিহার,থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ নং আসামী এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক)ধারায় এবং ০২ নং আসামী এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ৮(ক)ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com