ফিরে পাওয়া সন্তানের পাশে সহায়তা নিয়ে ওসি

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি: মানসিক প্রতিবন্ধি হেলাল (৪০)। সে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মৃত আক্কাছ মন্ডলের অসহায় ছেলে। ১৪ বছর আগে হারিয়ে যায়। অবশেষে বরিশালের খোকন নামের এক ব্যবসায়ী নাটোরের ব্যবসায়ী তারেক মিয়ার সহযোগিতায় ২৯ জুলাই বুধবার হেলালকে বরিশাল থেকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন।
এ খবর শুনে গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম রোববার বেলা ১১টার দিকে হেলালকে দেখতে তাদের বাড়িতে যান। তাদের আসহায়ত্ব দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি। হেলালের মা সাজেদা বেওয়ার হাতে তুলে দেন খাদ্য সহায়তা। এভাবেই মানবতার প্রস্ফুটিত দৃষ্টান্ত স্থাপন করেছেন এই পুলিশ অফিসার। তাছাড়া দয়া পরবশ ব্যবসায়ী খোকনের সহযোগিতায় হেলালকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় ওই পরিবারে যেন ঈদ আনন্দ চলছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD