সিংড়া ও তাড়াশে বিভিন্ন প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

Spread the love

সিংড়া ও তাড়াশ প্রতিনিধি ঃ নাটোরের সিংড়ায় ২০১৯-২০২০ অর্থ বছরে মাঝগ্রাম ভিডিসি স্কীমের আওতায় মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক টাকার ছাত্র-ছাত্রীদের বসার ছিট ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে।গত  বুধবার সকালে অংশীদারিত্বমুলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ এর আয়োজনে মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্রেঞ্চ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর বিআরডিবি”র উপ-পরিচালক মোছা: শামীমা আক্তার বানু।

অপরদিকে তাড়াশে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ বছরের  অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কমিউনিটি ক্লিনিকে সিলিং ফ্যান ও জোড়া বেঞ্চ বিতরন করা হয়েছে। গত মঙ্গলবার তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখের সভাপতিত্বে বিতরণ অনূষ্ঠান উদ্বোধন করেন তাড়াশ ইউএনও ইফফাত জাহান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD