তাড়াশে অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Spread the love

শামিউল হক শামীম:  তাড়াশে অনুষ্ঠিত হলো অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।  রঘুনিলী মঙ্গলবাড়ীয়া যুব সংঘ এই খেলার আয়োজন করে।

বুধবার বিকালে উপজেলার মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়  মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সভাপতি ও রঘুনিলী মঙ্গলবাড়ীয়া যুব সংঘের পরিচালক মোঃ সিরাজ সরকার। খেলায় মোট ৮টি দল অংশ নেয়। এর মধ্যে তাড়াশ উপজেলার সান্তান গ্রাম ফুটবল একাদশ ও উল্লাপাড়া উপজেলার অনুখা গ্রাম ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।  খেলায় অনুখা ফুটবল একাদশকে ২-১ গোলে  পরাজিত করে সান্তান ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলকে ২৪” এলইডি টেলিভিশন ও রানারআপ দলকে ১৯” এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, এ্যাড মোঃ নুরুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD