তাড়াশের অটিজম শিশুদের সিরাজগঞ্জ প্রতিবন্ধী  সেবা কেন্দ্রে প্রেরণ

Spread the love

চলনবিল বার্তা ডেস্ক :তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে সিরাজগঞ্জ প্রতিবন্ধী  সেবা ও সাহায্য কেন্দ্রে রেফার (প্রেরণ) করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন  এর অর্থায়নে পার্টনার সংস্থা  তাড়াশের বেসরকারী সংগঠন পরিবর্তন কর্তৃক ২০১৮-২০১৯ অর্থবছরে বাস্তবায়নাধীন অটিজম শিশুদের সেবা ও পূণর্বাসন প্রকল্পের সহায়তায় ১৫জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে উক্ত প্রতিবন্ধী  সেবা ও সাহায্য কেন্দ্রে রেফার করা হয়। গত ২০ এপ্রিল রেফারকৃত অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী  শিশুরা যথাক্রমে : সিয়াম (১২)  ও হুসাইন মোহাম্মদ(৬)- বৈদ্যনাথপুর, লিমা (১৪)- মাধাইনগর,  আসিফ(১১)- কাস্তা, নূর ইসলাম (১২) – সুবার, মারুফ(১১)-বোয়ালিয়া, জুনাইদ(২)-নিমগাছি,চম্পা(১৪)- চকগোপীনাথপুর, ইতি(১৬)-মাধবপুর, রাজিব(১৯) -কাউরাইল,  ইসমাইল(৯) ও ইউসুফ(১৬)- সেরাজপুর, তমালিকা(১১)-দত্তবাড়ি এবং আলমাহমুদ(৮) ও রুমাবালা (১০) মাধাইনগর। চিকিৎসায় প্রেরিত শিশুদের মধ্যে ৪জন মেয়ে। উক্ত কেন্দ্রের ডা. এ কে এম  মাহবুবুল হক, কনসালটেন্ট (ফিজিওথেরাপী) শিশুদের পরীক্ষা-নীরিক্ষা করে তাদের প্রত্যেককে বিভিন্ন প্রকার ব্যায়াম করা শিখিয়ে দেন। এছাড়া তাদের সবাইকে কিছু  কিছু ওষুধের ব্যবস্থাপত্রও লিখে দেন। পরিবর্তন সংস্থার কোঅর্ডিনেটর  রোখসানা খাতুন এবং প্রশিক্ষক মনিরুল ইসলাম এসময় শিশুদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD