মো: মাজেম আলী মলিন — সহকারী অধ্যাপক, সাংবাদিক ও কলামিস্ট md.magem1974@gmail.com বেতন বাড়বে—এই খবর শুনতে কার না ভালো লাগে! সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকেন। সংবাদমাধ্যমে বেতন বৃদ্ধির সম্ভাবনার খবর আসে, আলোচনা হয়, হিসাব-নিকাশ চলে, প্রত্যাশা বাড়ে। কিন্তু মানুষের প্রত্যাশার সঙ্গে পাল্লা দিয়ে বাজারও যেন নিজের হিসাব কষতে থাকে। চাল, ডাল, তেল, মাছ-মাংস, ওষুধ, বাসাভাড়া, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত—জীবনের …
Read More »Uncategorized
সিরাজগঞ্জ রোডে ১১ দলীয় জোটের পথসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
মোঃ শামছুল হক : আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জ রোড গোলচত্বর (ইন্টারচেঞ্জ) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। পথসভাকে সফল করতে …
Read More »কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) বাদ মাগরিব বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ …
Read More »ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময়
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি আসন্ন পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার(১৮ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১ টার দিকেপৌর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত জামায়াতের ইউনিট অফিসে এই মতবিনিময় হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর প্রত্যেক সাংবাদিকদের হাতে একটি করে লাল গোলাপ তুলে দেন মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন …
Read More »বাগাতিপাড়ায় পুকুরে মিললো আনসার সদস্যের মরদেহ
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান (৫৪) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। তিনি ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে শাহজাহান …
Read More »জনপ্রিয়তার শীর্ষে সোনাখাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীন কুমার গুন লিটন
ভ্রাম্যমান প্রতিনিধি: আসন্ন স্থানীয় সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রবীন কুমার গুন লিটনকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা দেখা দিয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর প্রার্থিতা নিয়ে সমর্থক ও স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রবীন কুমার গুন লিটন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্থানীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। …
Read More »গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধ হামলায় আহত ১৪
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সরেজমিনে জানা যায়, কুমারখালি মৌজার ৮১৬ ও ৮১৭ দাগে ১৬ শতাংশ জমি প্রায় ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন স্থানীয় ময়নাল মন্ডল। বিবাদমান ওই জায়গায় বাঁশের বেড়া দিচ্ছিলেন …
Read More »ভাঙ্গুড়ায় সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কায়েম উদ্দিন (৫৫) ও ফরহাদ হোসেন অপু (১৮)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কায়েম উদ্দিন উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ আজগর আলীর মাষ্ঠারের ছেলে। তিনি খানমরিচ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবো সাধারণ সম্পাদক। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া থানা …
Read More »ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে,প্রধান অতিথি মাসুদ খন্দকার
ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে এ কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক …
Read More »খালেক-নাছির পরিষদ’র উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচি
নুরুল ইসলাম বাবুল: গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া থেকে টেংগরজানি পর্যন্ত সড়কের দুইপাশে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘খালেক-নাছির পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করে। ‘খালেক-নাছির পরিষদ’র প্রস্তুতি কমিটির সদস্য শরিফুজ্জামান (আজমির)-এর তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com