প্রেস বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য …
Read More »রাজশাহী বিভাগ
সিরাজগঞ্জে ঈদ ই মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে আলোচনা সভা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, শাহ আলম : সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ সিরাজগঞ্জ শহীদ শিহাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:)উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে বক্তাগণ হযরত মুহাম্মদ (সা:) এর জীবন আদর্শের আলোকে বিস্তারিত আলোচনা করেন ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে । ছাত্র-ছাত্রীদের,জীবন আদর্শ, রাষ্ট্র ব্যবস্থা, কাজকর্ম সবকিছু …
Read More »তাড়াশে সার চুরি নিয়ে ধোঁয়াশা- ডিলার না কর্মচারী দায়ী তা তদন্ত সাপেক্ষ
বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে পুরোদমে রোপা আমনের আবাদ শুরু হয়েছে। বিশেষ করে টিএসপি সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে এ আবাদের সময়। অথচ, সারের ঘাটতির সুযোগ নিয়ে চুরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে পার্থ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিসিআইসি ও বিএডিসির ডিলার রজত ঘোষের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এদিকে ডিলার রজত ঘোষ নিজের অপরাধ ধামাচাপা দিতে তার …
Read More »সিংড়ায় হেফাজতে ইসলামের উপদেষ্টা হলেন সাংবাদিক মোল্লা মোঃ রানা
সিংড়া( নাটোর) প্রতিনিধি হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোরের সিংড়া পৌর শাখার উপদেষ্টা হলেন সিংড়া প্রেসক্লাব ও হিলফুল ফুজুল বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা।গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব সিংড়া হামিদিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় সংগঠনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাদানীর সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে মুফতি সৈয়দ মোল্লাকে সভাপতি ও মুফতি ইউসুফকে সাধারণ সম্পাদক করা হয়।পৌর …
Read More »জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্যের ওপর হামলা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে চুক্তিতে নেয়া জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্য (অব.) জামাল উদ্দিনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, তিন বছর পূর্বে স্থানীয় আয়নাল হক তালুকদার জীবিত থাকতে তাঁর নিজ নামীয় চাঁচকৈড় মৌজার .০৮৫০ শতাংশ জমি ভাড়ায় নিয়ে স্যানেটারী সামগ্রী তৈরীর …
Read More »নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. ভালো কর্ম করলে ভালো ফল মেলে। তার প্রকৃষ্ট উদাহরণ গুরুদাসপুরের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। আদর্শ ও নীতিবান এই শিক্ষক নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ১৯৯৩ সালে সহকারী শিক্ষক …
Read More »তাড়াশে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
শফিকুল ইসলামঃ সিরাজগঞ্জের তাড়াশে চাঁদাবাজির অভিযোগে মোঃ হাফিজুর রহমান নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠন। হাফিজুর রহমান তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। শুক্রবার (১২সেপ্টেম্বর ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত সংবাদ …
Read More »চারদশক পর চলনবিলে হেইয়াবোল
আলী আক্কাছ, গুরুদাসপুর (নাটোর) : চারদশক পর হঠাৎ জেগে উঠলো চলনবিল। ১শ’ ফিটের বাহারি নৌকাগুলোর বাইচ দেখতে বিলের দুইপাড়ে লাখো মানুষের ঢল। মুহুর্মুহু বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলছে একেকটি নৌকা। সেই শব্দে তাল মিলিয়ে গর্জন করে উৎসুক দর্শনার্থীরা প্রেরণা দিচ্ছিল বাইচের নৌকায়। বেরসিক বৃষ্টি বাধা হতে পারেনি অদম্য প্রতিযোগিদের। আল্লাহ-রাসুলের নাম নিয়ে হেইয়াবোল-হেইয়াবোল সহ নানা শ্লোক আর নেচে গেয়ে …
Read More »টমোহরে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ি ভস্মীভূত
পাবনা প্রতিনিধি পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়ে প্রায় ১৫ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তীা দাবি করেছেন। উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া বালুদিয়ার গ্রামের শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে পাঁচটি পরিবারের ঘর-বাড়ি, গবাদিপশু-পাখি, ফসল, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে …
Read More »ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ নেতা বাকী বিল্লাহ গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকি বিল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান। তার বাড়ি …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com