চলনবিল বার্তা ডেস্ক : করোনাভাইরাসের প্রথম যে ভ্যাকসিন বাজারজাত হবে, বাংলাদেশ সেটাই সংগ্রহ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমিতি আয়োজিত ‘কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গ ও আমাদের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘যে সব প্রতিষ্ঠান ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে …
Read More »জাতীয়
করোনায় দেশে মোট মৃত্যু ৫ হাজারের অধিক
চলনবিল বার্তা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর …
Read More »করোনা ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন- প্রধানমন্ত্রী
চলনবিল বার্তা ডেস্ক : করোনা ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ বিবেচনা করে বিশ্বের সব দেশ যাতে এই টিকা সময় মতো এবং একইসঙ্গে পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের পচাত্তরতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব পেলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে …
Read More »আল্লামা শাহ আহমদ শফী চলে গেলেন একজন মহান ইসলামী চিন্তাবিদ
চলনবিল বার্তা ডেস্ক : হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা গত শনিবার দুপুর দুইটায় চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। তিনি ওই মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। গত শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে ও হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী। হেফাজত আমিরকে ঢাকার জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় গোসল ও কাফন পরিয়ে শুক্রবার আনুমানিক …
Read More »দেশে করোনার আক্রমন ৬ মাস ছাড়ালো
চলনবিল বার্তা ডেস্ক : গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। তবে মৃত্যুর খবর আসে ১০ দিন পর ১৮ মার্চ। সেই হিসেবে দেশে করোনা শনাক্তের ছয় মাস পূর্ণ হয়েছে হতকাল বুধবার। ছয় মাস শেষে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৫১ জনে। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৫২ জনের। গতকাল স্বাস্থ্য অধিপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো …
Read More »গণপরিবহন আগের ভাড়ায় ফিরে যাবে কি ?
চলনবিল বার্তা ডেস্ক : তিন শর্তে বাস-মিনিবাসের আসন পূর্ণ করে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে সরকার। দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না, যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং করোনাকালের আগের ভাড়ায় ফিরে যেতে হবে ।এসব শর্ত পূরণ এবং আসন পূর্ণ করে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু বর্ধিত ভাড়া বাতিল কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই …
Read More »৩০ আগস্ট পবিত্র আশুরা
ডাঃ আমজাদ হোসেন মিলন :বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার ১৪৪২ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার হিজরি নতুন বছরের প্রথম মাস মহররমের তারিখ গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৩০ আগস্ট রবিবার (১০ মহররম) সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। গতকাল রাতে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক দীর্ঘ সভায় …
Read More »২১ আগস্ট গ্রেনেড হামলায় তখনকার ক্ষমতাসীনরা জড়িত : প্রধানমন্ত্রী
১৫ আগস্টের মধ্য দিয়ে দেশে হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বর্বর সেই হামলায় নিহতদের স্মরণে গত শুক্রবার আওয়ামীলীগের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট তাকে হত্যার জন্য গ্রেনেড হামলার ঘটনায় তখনকার ক্ষমতাসীনরা “সরাসরি …
Read More »দেশে প্রায় ৪ হাজার মানুষের করোনায় প্রাণ গেছে
চলনবিল বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২ হাজার ৪০১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬১ জন। গত শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে …
Read More »বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ
চলনবিল বার্তা ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। গেল আট মাসে ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখের বেশি মানুষ। এর মধ্যে ১ কোটি ৫৫ লাখ মানুষ সুস্থ হয়েছেন। বাকি ৬৫ লাখ মানুষ এখনও চিকিৎসাধীন। চলতি মাসে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে বেড়েছে সংক্রমণ। দেশগুলোয় প্রতিদিন গড়ে ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে, …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com