ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান কার্যালয় অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২নং সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় অফিসের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কুমার গুন লিটন। এ সময় শ্রমিক দলের …
Read More »জাতীয়
তাড়াশের গুড়পিপুলে আনন্দ শোভাযাত্রা
সোহাগ হোসেন: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুড়পিপুল বাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ, পূজা-অর্চনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
Read More »চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণ এবং অভিনব পন্থায় একটি ওষুধের প্যাকেট অন্য ওষুধ রেখে বিক্রি করায় দুই ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। …
Read More »কাজিপুরে পিভিএইচপি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটিটেটর ও পিয়ারলিডারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে পিভিএইচপি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটিটেটর ও পিয়ার লিডারদের ২ দিনব্যাপী দ্ক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি প্রশিক্ষণ হলরুম, কাজিপুর, সিরাজগঞ্জে গত ২ও৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠিত প্রশিক্ষণ এর উদ্ভোধনী ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব দিপংকর প্রামানিক। …
Read More »সফল রাষ্ট্রনায়ক মহানবী হযরত মুহাম্মদ (সা.)
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ লেখক, দাঈ ও গবেষক ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমায় পৃথিবী অসংখ্য রাজা, সম্রাট, শাসক ও রাষ্ট্রনায়কের উত্থান-পতন প্রত্যক্ষ করেছে। কেউ বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, কেউ যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড জয় করেছেন, কেউ অর্থ-বিত্ত ও ক্ষমতার প্রভাব বিস্তার করেছেন। কিন্তু ইতিহাসে এমন একজন মহান ব্যক্তিত্ব রয়েছেন, যাঁর নেতৃত্ব কোনো সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত ছিল না; বরং ছিল সত্য, ন্যায়, …
Read More »নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ দোকান
মেহেদী হাসান ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৭টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে নিমগাছি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের …
Read More »উদয় শঙ্কর’ নৃত্য পদক ১৪৩৩ পেলেন গুরুদাসপুরের নীল সাহা পাপ্পু
গুরুদাসপুর প্রতিনিধি নৃত্যের ছন্দে কখনো কথা বলে স্বপ্ন, কখনো জেগে ওঠে শিকড়ের গল্প। সেই ছন্দকে হৃদয়ে ধারণ করে দীর্ঘদিন ধরে মঞ্চে যেমন নৃত্যের সৌন্দর্য ছড়িয়েছেন, তেমনি মঞ্চের বাইরে গড়ে তুলেছেন নতুন প্রজন্মের শিল্পীদের। নীরব সাধনা আর সাংস্কৃতিক দায়বদ্ধতার সেই পথচলার স্বীকৃতি হিসেবে এবার ‘উদয় শঙ্কর’ নৃত্য পদক ১৪৩৩ পেলেন নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক নীল সাহা পাপ্পু। দীর্ঘদিনের নৃত্যচর্চা, সাংগঠনিক কর্মকাণ্ড …
Read More »সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প
সিংড়া (নাটোর) প্রতিনিধি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, চলনবিলের মৎস্য ও কৃষিকে এগিয়ে নিতে কাজ করছি। সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি। নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম, সেসব এখন বাস্তবায়ন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মওকুফ করেছেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে …
Read More »চাটমোহরে সাতটি খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহর পৌর সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি খাদ্য উৎপাদনকারী এবং বিক্রেতা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালানো হয়।এসময় দুইটি মিষ্টির দোকান, দুইটি রেস্টুরেন্ট, বেকারী, তেল মিল এবং কীটনাশক ও বীজ বিক্রির দোকানে নানা অনিয়ম, মূল্য তালিকা প্রদর্শন না …
Read More »সবুজপাড়ার সিরালি মন্ডলের লিচু বাগানে রাতের আঁধারে জুয়া-মাদক সেবনের অভিযোগ
নির্জন বাগানে রাত বাড়লেই বাড়ে আনাগোনা, আতঙ্কে এলাকাবাসী—প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জাহিদ হাসান প্রতিবেদক: সিরাজগঞ্জের সবুজপাড়া এলাকার সিরালি মন্ডলের লিচু বাগানকে ঘিরে রাতের আঁধারে জুয়া, মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিছু ব্যক্তি ওই বাগানে জড়ো হয়ে নানা ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হন। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com