মেহেদী হাসান ভ্রাম্যমান প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৭টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে নিমগাছি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন—সোলেমান তালুকদার, হায়দার আলী, দিগেন্দ্রনাথ সরকার, সাধন কুমার সরকার, ক্ষুদিরাম সরকার, আতাউর ও আব্দুল্লাহ।স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডে ৭টি দোকানের মালামাল ও বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লাখ টাকা বলে ধারণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com