oppo_1026

গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে অসুস্থ রোগী, কৃতি শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের টাকা প্রদান করেছে সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান ‘রাশিদ-নিলু ফাউন্ডেশন’। বুধবার বিকেল ৪টায় পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুদান দেয়া হয়।
জানা যায়, আমেরিকা প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন কৃতি শিক্ষার্থী, ১৫টি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান, ১১০ জন দুস্থ অসহায় রোগীর মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন।ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ, অধ্যক্ষ আফছার আলী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী নাজিম উদ্দীন সরদার, সাংবাদিক আলী আক্কাছ, শিক্ষার্থী সাবিহা ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চলনবিল প্রবাহের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক খোকন।অনুদানপ্রাপ্ত অসুস্থ শুকুর মাহমুদ, মো. খুদু, রোকিয়া বেগমসহ অনেকে জানান, রাশিদ-নিলু ফাউন্ডেশনের আর্থিক অনুদান তাদের বাঁচার পথ দেখিয়েছে।
কৃতি শিক্ষার্থী সাবিহা বলেন- আমাদের উপবৃৃত্তির টাকা দিয়ে উৎসাহিত করায় রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রবাসী রাশিদুল ইসলামের দুুই ছেলে রিদন তালহা ইবনে রাশিদ ও জুবায়ের ইসলাম রাহাত পিতা মাতার দেখানো পথ অনুসরণ করে আগামীতে ফাউন্ডেশনটির কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন- ‘২০২১ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতে কার্যক্রম বৃদ্ধির আরো বড় পরিকল্পনা রয়েছে।’

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD