জি,এম স্বপ্না ঃ সলঙ্গায় ইসলামী ব্যাংক ৩৪৪ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সলঙ্গা থানা সদর জিল্লুর রহমান কমপ্লেক্সে গত বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ ব্যাংক শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মনিরুল মওলা উক্ত সভায় সভাপতিত্ব করেন। …
Read More »চলনবিল
তাড়াশে ১০টি সেতু ব্যবহারে দুর্ভোগ
গোলাম মোস্তফা: তাড়াশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে নির্মিত ১০টি সেতুর সংযোগ সড়ক না থাকায় সেতুগুলো ব্যবহারে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামের সেরাজপুর খালের ওপর নির্মিত সেতুটিতে দু’বছরেও সংযোগ সড়কের কাজ না হওয়ায় অবশেষে স্থানীয়রা স্বেচ্ছা শ্রমে ঐ সেতুর সংযোগ সড়ক নির্মাণ করে নিয়েছেন। আর বারুহাস …
Read More »তাড়াশে চলনবিল বার্তা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল বার্তা নামে একটি সরকারি অনুমোদন প্রাপ্ত সাপ্তাহিক পত্রিকার দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালী উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলনবিল বার্তা’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ্ মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা …
Read More »তাড়াশ পাবলিক লাইব্রেরীর নির্বাচন মোজাম্মেল সম্পাদক
লুৎফর রহমান : তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৫ জুলাই সকাল ১০ টা হতে দুপুর ২টা পযর্ন্ত বিরুতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬২ জন ভোটারের মধ্যে ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সম্পাদক পদে মো: মোজাম্মেল হক মাসুদ ২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধী প্রভাষক মোত্তালিব হোসেন শিশির ১৫ ভোট। …
Read More »তাড়াশ সদরে গরু-মহিষের হাট
স্টাফ রির্পোটার: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ নব গঠিত পৌরসভার উদ্যোগে গত শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ইফফাত জাহানের সভাপতিত্বে পুরাতন বাঁশ বাজারে গরু মহিষের হাট উদ্বোধন করা হয়েছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরু মহিষের হাট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান , তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, …
Read More »নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী-ইউএনও তমাল হোসেন
গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় নদ-নদীর পানির বর্তমান অবস্থা নিরুপন, অবৈধ দখলমুক্তকরণ, নাব্যতা বজায় রাখা ও পরিবেশ দূষণ রোধসহ নদী অঞ্চলের রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. তমাল হোসেন বলেন, অবৈধভাবে নদী দখলকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দখলকৃত নদীর পরিমাপ ও সরেজমিন জরিপ করতে ইতোমধ্যে তহশিলদার ও সার্ভেয়ারদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, নদী দখলকারী …
Read More »মানবতার ফেরিওয়ালা অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি
মোঃ শামিউল হক শামীম : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনটি একসময় বিএনপির দখলে ছিল। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক হোসেন তালুকদারের হাত ধরে পুনরুদ্ধার হয় একচেটিয়া কৃষি নির্ভরশীল এলাকা নিয়ে গঠিত এই আসন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদার দ্বিতীয় বারের মতো আবারো সংসদ সদস্য নির্বাচিত হন । ওই বছরই হৃদরোগে আক্রান্ত হয়ে গাজী …
Read More »দেশীগ্রামে প্রতিবন্ধীদের চক্ষু ক্যাম্প
স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী ব্যাক্তিদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ চক্ষু শিবির আজ ২৩ জুলাই তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিদষ হলরুমে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ এর আয়োজনে ইউকে এইড এর অর্থায়নে, সাইটসেভার্স বাংলাদেশ এর সহযোগীতায় প্রধান অতিথি দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আব্দল কুদ্দুস এই ক্যাম্পের উদ্বোধন করেন। চক্ষু শিবির পরিচালনা করেন, চক্ষু বিশেষজ্ঞ …
Read More »‘নোঙর’ এর সদস্য হলেন সিংড়ার সাংবাদিক রানা
সিংড়া প্রতিনিধি : নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ সুরক্ষার অতন্দ্র প্রহরী সামাজিক সংগঠন ‘‘নোঙর- নাটোর জেলা’ থেকে সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানাকে সম্মানিত সদস্য মনোনীত করা হয়েছে। নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। নদী ও পরিবেশ সুরক্ষার কাজে অঙ্গীকারাবদ্ধ সাংবাদিক মোল্লা এমরান আলী রানা নাটোর …
Read More »সিংড়ায় জলাবদ্ধতায় দূর্ভোগে হাজার পরিবার, পরিদর্শনে ডিসি-ইউএনও
সিংড়া প্রতিনিধি : অতি বৃষ্টির কারণে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একটি ড্রেনের অভাবে জলাবদ্ধতায় দূর্ভোগে পড়েছে প্রায় এক হাজার পরিবারের মানুষ। এদিকে সোমবার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যান জেলা ও উপজেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুন্নেছা’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com