গত রবিবার,৬ সেপ্টেম্বর ২০২০ গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) , সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় খাবার হোটেল ,মিষ্টির দোকান,বেকারিতে অভিযান পরিচালনা করেন। এসময়ে নি¤œমানের খাবার পরিবেশন ও ওজনে কম দেওয়ায় , নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করার দায়ে এবং সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ৮টি দোকানের মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ এর আদালতে হাজির করা হলে আদালত উক্ত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন ।প্রেস বিজ্ঞপ্তি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com