লুৎফর রহমান তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্্রটি ২০১৫ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। হাসপাতালের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সে সময়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। তাড়াশবাসী প্রত্যাশা করেছিল, হাসপাতালের এ উন্নয়নে চিকিৎসা সেবার মান বাড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি। ৩১ শয্যার লোকবল নিয়ে বর্তমানে খুঁড়িয়ে চলছে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্্রটি। …
Read More »তাড়াশ
ইভটিজিং করে শ্রীঘরে
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী ও একজন ভ্যান চালক রয়েছে । আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীর মা থানায় এসে অভিযোগ করেন, তার মেয়েকে বেত্রাশীন গ্রামের আব্দুস সোবাহানের ছেলে …
Read More »তাড়াশে ১০ টাকা কেজির চাউল বিক্রি শুরু
তাড়াশ প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ১০টাকা কেজি দরের চাউল বিক্রি উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকালে তাড়াশ হাসপাতাল গেটে ডিলার বেল্লাল খা’র ঘরে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান ১০টাকা কেজি চাউল বিক্রি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসার রফিকুল ইসলামসহ অনেকে।
Read More »নতুন জীবন ফিরে পেতেযাচ্ছে তাড়াশ শিশু পার্ক
সাব্বির আহম্মেদ ঃ সিরাজগঞ্জের তাড়াশে শিশুদের আনন্দ বিনোদনের জন্য নির্মিত একমাত্র শিশু পার্কটি ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান । তার পদক্ষেপে দীর্ঘ ৬ বছর পর পার্কটি শিশুদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠছে। জৌলুষ হারানো তাড়াশ শিশু পার্ক আবার ফিরে পেতে যাচ্ছে নতুন জীবন, নতুন চেহারা। সুত্র মতে, প্রায় ৬ বছর পুর্বে পৌর শহরের ভাদাশ গ্রামের হাঁস-মুরগীর …
Read More »নিমগাছিতে সাংবাদিকের ওপর হামলাকারির দৃষ্টান্তমূলক বিচার দাবি
বিশেষ প্রতিনিধি : শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিনের মোড়ে গুরুত্বপূর্ন পাকা সড়ক সংলগ্ন স্থানে রাস্তা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে বিপদজনকভাবে গাছের গুঁড়ি পুঁতে ভয়ংকর মরনফাঁদ তৈরী করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সোনাখাড়া ইউপির শ্রীরামপুর উত্তর পাড়ার এসমাল, পিতা এব্রাহিম হোসেন। যে কোনো সময় এই গুঁড়ির সাথে যানবাহনের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা সহ জানমালের বিপুল ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাস্তাটি জেলার বড় হাট …
Read More »তথ্যআপা প্রকল্পের ত্রৈমাসিক সভা
স্টাফ রিপোর্টার : তথ্যআপা প্রকল্পের আওতায় ৫ সদষ্য বিশিষ্ট তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম ত্রৈমাসিক সভা গত ২ মার্চ উপজেলা পল্লী ভবনে স্থাপিত তথ্যআপা প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য সহকারী প্রোগ্রামার মো. আবু রায়হান, পরিবর্তনের সমন্বয়কারী রোখসানা খাতুন, তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক …
Read More »তাড়াশে খিরা চাষে অভাবিত সাফল্য
মনিরুল ইসলাম : চতুরদিকে সবুজের সমারোহ। রাস্তার পাশে বিস্তীর্ণ মাঠজুড়ে খিরার খেত। আইলে সারি সারি ও জমির মধ্যে ধরে আছে খিরা আর খিরা। খিরা চাষ পাল্টে গেছে ২০ গ্রামের চিত্র। তাড়াশ উপজেলার সেই গ্রামগুলোর একটি দিঘুড়িয়া। খিরা চাষে এ গ্রামের কৃষকের জীবনে এসেছে আর্থিক স্বচ্ছলতা, হয়েছেন স্বাবলম্বী। খিরা চাষ করে বেকার সমস্যার সমাধানের পথও খুঁজে পেয়েছেন অনেকে। তাড়াশ কৃষি অফিস …
Read More »১০টি সেতুর সংযোগ সড়ক নাই
গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে নির্মিত ১০টি সেতুর সংযোগ সড়ক না থাকায় সেতুগুলো ব্যবহারে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১২টি সেতু নির্মাণের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেয় …
Read More »মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরও আশানবাড়ীর মালেকা খাতুন পাননি বীরাঙ্গনার স্বীকৃতি
স্টাফ রিপোর্টার : স্বাধীনতার ৪৭ বছর অতিবাহিত হলেও তাড়াশ উপজেরার আশানবাড়ী গ্রামের প্রয়াত মালেকা খাতুন পাননি বীরাঙ্গনার স্বীকৃতি, হতে পারেননি গৌরাবান্বিত মুক্তিযোদ্ধা হিসেবে সরকারী তালিকাভুক্ত। তার পরিবারের পক্ষ হতে রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনার তালিকাভুক্ত হতে ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভের উদ্দেশ্যে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বীরাঙ্গনা মালেকা খাতুন তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের আশানবাড়ী গ্রামের মৃত শব্দের আলীর স্ত্রী। তার পিতা বিনসাড়া গ্রামের …
Read More »মাধাইনগরে ভাতাভোগী বাছাই
আব্দুল বারী খন্দকার ঃ তাড়াশের মাধাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মধ্য থেকে উম্মুক্ত পদ্ধতিতে ২৪৩ জন ভাতাভোগী বাছাই সম্পন্ন হয়েছে। গত বুধবার মাধাইনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, ইউপি সচিব বাসুদেব, ইউনিয়ন সমাজকর্মী শিখা রানী ব্যানার্জী প্রমূখ।
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com