নিমগাছিতে সাংবাদিকের ওপর হামলাকারির দৃষ্টান্তমূলক বিচার দাবি

Spread the love

বিশেষ  প্রতিনিধি :   শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিনের মোড়ে গুরুত্বপূর্ন পাকা সড়ক সংলগ্ন স্থানে রাস্তা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে বিপদজনকভাবে গাছের গুঁড়ি পুঁতে ভয়ংকর মরনফাঁদ তৈরী করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সোনাখাড়া ইউপির শ্রীরামপুর উত্তর পাড়ার এসমাল, পিতা এব্রাহিম হোসেন।  যে কোনো সময় এই গুঁড়ির সাথে যানবাহনের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা সহ জানমালের বিপুল ক্ষতির সম্ভাবনা রয়েছে।  রাস্তাটি জেলার বড় হাট নিমগাছি ও সলংগার (যা বর্তমানে থানা) কানেকটিং রোড। হাজারো যানবাহন চলাচল করে প্রতিদিন এই পথে। সেই পথের বাঁকে এভাবে গুঁড়ি পুঁতে যানবাহন সহ মানুষজন চলাচলে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে সে। কিছুদিন পূর্বে একই গ্রামের দক্ষিন পাড়ার কবিরের পূত্র সিরাজগঞ্জ সরকারী কলেজের অনার্সের ছাত্র আবু সুফিয়ান ঐ গুঁড়ির কারণে মটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়, বাইকেরও ক্ষতি হয়েছিল। নিমগাছির রিক্সা শ্রমিক লীডার মহির উদ্দীন জানান, এই রাস্তায় চলাচলরত রিক্সাচালক, ট্রাক ড্রাইভারগণ সহ এলাকাবাসী সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনকে জানালে তিনি এসমালকে ডেকে নিয়ে গুঁড়ি সরানোর নির্দেশ দিলেও কর্নপাত করেনি সে। আরো বেশী গুঁড়ি পুতেছে সে।

কয়দিন আগে ওর প্রতিবেশী ছালাম এভাবে গুঁড়ি রাস্তার ধারে প্ুঁতে রাখায় তার সাথে সংঘর্ষে গরুবাহী গাড়ী উল্টে ব্যাপারীদের কয়েকটি গরু আহত হয়ে প্রায় দু’লাখ টাকার ক্ষতি হয় ওদের। ছালাম তখন  গুঁড়ি সরালেও এসমাল থোড়াই কেয়ার করে ওসব। এ যেন মগের মুল্লুক। তিনি পুলিশ সহ প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে গোঁয়ার ঐগুলি সরিয়ে নিতে বাধ্য হয়। প্রতিবেশী  প্রবীণ হত দরিদ্র মবু ফকির জানায়, প্রচন্ড সন্ত্রাসী প্রকৃতির  লোক ঐ এসমাল। কিছুদিন আগে তাকে মেরে পা ভেংগে দেয়। দীর্ঘদিন ঘরে পড়ে থাকে সে ভাংগা পা নিয়ে। মোটা টাকা খরচ হয় তার সেই পায়ের চিকিৎসায়। এছাড়া ছোট ভ্রাতৃবধু মার্ডার কেসে দীর্ঘদিন জেল- হাজতে বাস করে সে। এছাড়া সে এতই বেপরোয়া-বেয়াড়া যে, এই প্রতিবেদন ফেসবুকে প্রকাশ পাওয়ায় ক্ষেপে গিয়ে সন্ত্রাসী এসমাল এ প্রতিবেদক এবং রায়গঞ্জ আর সলংগা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক চলনবিল বার্তার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি কবি, সাংবাদিক আব্দুল কুদ্দুস তালুকদারের উপর হামলা চালায় গত শুক্রবার সকাল দশটায় নিমগাছি বাজারের প্রফেসর আশরাফের টিনের দোকানে বসা অবস্থায়। এতে সাংবাদিক আহত হলে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন। সে আরও হুমকি দেয়,  যেহেতু জেল খাটার অভিজ্ঞতা তার আছে তাই জেলখানাকে ভয় পায় না বা পরোয়া করে না। রায়গঞ্জ ও তাড়াশের সাংবাদিকবৃন্দ এ ঘটনার পেক্ষিতে এসমালের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD