তথ্যআপা প্রকল্পের ত্রৈমাসিক সভা

Spread the love

স্টাফ রিপোর্টার : তথ্যআপা প্রকল্পের আওতায়  ৫ সদষ্য বিশিষ্ট তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম ত্রৈমাসিক সভা গত ২ মার্চ উপজেলা পল্লী ভবনে স্থাপিত তথ্যআপা প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।

সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য সহকারী প্রোগ্রামার মো. আবু রায়হান, পরিবর্তনের সমন্বয়কারী রোখসানা খাতুন, তাড়াশ  সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং মাধাইনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পারূল খাতুন। সভাটির সঞ্চালনায় ছিলেন তাড়াশ উপজেলা তথ্যসেবা কর্মকর্তা জানাতুন নাঈম। সভায় তথ্যকেন্দ্রের পরবর্তী কর্মপরিকল্পনা বিষয়ে  কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য,  তাড়াশ উপজেলা তথ্য প্রকল্প অফিস বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে যার মাধ্যমে বহু মানুষ বিশেষ করে গ্রামীণ নারীরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD