নাটোরে কলেজ ছাত্রী ধর্ষন মামলায় ৬ জনের মৃত্যু দন্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড আবুল কালাম আজাদ।। নাটোরের কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত এবং দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার (৫ এপ্রিল) দুপুরে ১২টার দিকে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. ছাব্বির আহম্মেদ (৩০), মো. রেজাউনুল রাব্বি (৩১), মো. নাজমুল হক (৩১), মো. রাজিবুল হাসান (৩০), মো. রিপন (৩১) ও মো. শহিদুল (৪০)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন—মো. মনিরুল ইসলাম (৩০), মো. খায়রুল ইসলাম (৩৭), মো. আতাউল ইসলাম আতাউর (৩৪) এবং মো. রেজাউল করিম (৪২)। নাটোরের সিংড়া উপজেলায় ২০১২ সালে ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে ভুক্তভোগী জরুরি কাজে কলেজের উদ্দেশে বের হয়। এ সময় পথে পরিচিত সাব্বির আহমেদের সঙ্গে ওই তাঁর দেখা হয়। তখন ভুক্তভোগীকে ফুসলিয়ে বেড়ানোর কথা বলে নাটোরের সিংড়া উপজেলার পেট্রো বাংলা এলাকায় নিয়ে নিয়ে যায় আসামি সাব্বির। সেখানে আসামি নাজমুল হক, মো. রাজিবুল হাসান, মো. রিপন ও মো. শহিদুল ওই কলেজছাত্রীকে বেড়ানোর কথা বলে ভ্যানযোগে কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায়। পরে রাত হলে ভুক্তভোগী বাড়ি ফেরার কথা বললে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আসামিরা। পরে রাত সাড়ে ৯টার দিকে আসামি মো. মনিরুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, মো. আতাউল ইসলাম এবং মো. রেজাউল করিমসহ আরও ২-৩ জন মিলে কলম মির্জাপুর এলাকার ইদগাহ মাঠে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন বুঝতে পেরে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার এবং আসামিদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ২০ অক্টোবর সকালে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১২ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দেন। এ সময় একজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে খালাস দেন বিজ্ঞ আদালত। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। প্রায় ১০ বছর তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বুধবার দুপুরে এ রায় দেন। এ ছাড়া নাসির হোসেন নামে অপর আসামির এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় খালাস দেন আদালত।### # আবুল কালাম আজাদ,গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪০৮৪৯৭৩# ৬/৪/২৩#
Read More »গুরুদাসপুর
স্বাধীনতার ৫৩ বছরেও গুরুদাসপুরের তিন বধ্যভূমির রাষ্ট্রিয় স্বীকৃতি মেলেনি
মো. আবুল কালাম আজাদ বাঙ্গালী জাতির বিজয়ের ঐতিহাসিক ডিসেম্বর মাস থেকেই জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সুচনা হয়েছিল মহান স্বাধীনতার। আবার এই ডিসেম্বর মাসেই পাক হানাদারদের বীর বাঙ্গালির কাছে নয় মাসের যুদ্ধে নিরস্ত্র বীর বাঙ্গালির কাছে নির্লজ্জভাবে পরাস্ত হয়ে আত্মসমর্পনের মধ্যদিয়ে অর্জিত হয়েছিল মহান বিজয়।শত্রæমুক্ত হয়েছিল বাঙলাদেশ। ফিরে পেয়েছিল লাল সবুজের …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা
সাপ্তাহিক চলনবিল বার্তা
সাপ্তাহিক চলনবিল বার্তা
নাটোর বিএনপির আহবায়ক বাচ্চুর পিস্তল জব্দ
আবুল কালাম আজাদ “ নাটোরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর পিস্তল উচিয়ে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২ এপ্রিল) বিকেলে শহরের ফৌজদারি পাড়ার তার বাসা থেকে সে পিস্তলটি জব্দ করেছে পুলিশ।এদিকে শনিবারের ঘটনায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা ও গুলির অভিযোগে মামলা দিয়েছে আওয়ামী লীগ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন …
Read More »গুরুদসপুরে আ, লীগ নেতা কারাগারে
আবুল কালাম আজাদ : নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীলিগ নেতা মিনি এমপি নামে খ্যাত নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার ( ২ মে) নাটোর গুরুদাসপুর আমলী আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক শরিফুননেছা রিটা নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। অভিযুক্ত নজরুল ইসলামের (৫২) বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে অপর আসামি মফিজ উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তদন্তে মফিজ উদ্দিনের নাম না আসায় তিনি অব্যাহতি পান।গত বছরের(২০২২) ৩০ নভেম্বর মো. নজরুল ইসলাম ও মফিজ উদ্দিনের নামে …
Read More »গুরুদসপুরে আ, লীগ নেতা কারাগারে
আবুল কালাম আজাদ : নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীলিগ নেতা মিনি এমপি নামে খ্যাত নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার ( ২ মে) নাটোর গুরুদাসপুর আমলী আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক শরিফুননেছা রিটা নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।অভিযুক্ত নজরুল ইসলামের (৫২) বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। অপর আসামি মফিজ উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তদন্তে মফিজ উদ্দিনের নাম না আসায় তিনি অব্যাহতি পান। গত বছরের(২০২২) ৩০ নভেম্বর মো. নজরুল ইসলাম ও মফিজ উদ্দিনের নামে নাটোর আমলী আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী জয়নব বেগম (৩২) …
Read More »গুরুদসপুরে পল্লীবিদ্যুতের সাবষ্টেশন উদ্বোধন
আবুল কালাম আজাদ।। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের আওতাধীন ঢাকা বিশ্বরোড সংলগ্ন ধারাবারিষারনয়া বাজারে ১০ কেভি (সাবষ্টেশন) ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।নাটোর পল্লীবিদ্যুত সমিতি- ২ বোর্ডের সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে শুক্রবার (২৪ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস ছাড়াও বক্তৃতা করেন সমিতি বোর্ডের সচিব আশরাফুল ইসলাম, সমিতির জিএম মোমীনুল ইসলাম, …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com