আখলাকুজ্জামান: নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের এক ষোড়শীকে প্রেমের ফাঁদে ফেলে দুইদিন ধরে ঘরে আটক রেখে ধর্ষণ করার অভিযোগে নয়ন ও হীরা নামের দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামের আজহার শেখের ছেলে মাছ ব্যবসায়ী নয়ন শেখ (২৫) ও চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে ট্রাক ড্রাইভার হিরা (২০)। ১৬ সেপ্টম্বর সোমবার মশিন্দা মাঝপাড়ার …
Read More »গুরুদাসপুর
গুরুদাসপুরে প্রতিবন্ধী বিদ্যালয় দখলের প্রতিবাদ
গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর এম হক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদের বিরুদ্ধে শহীদ সাত্তার রেকায়েত প্রতিবন্ধী একীভূত বিদ্যালয়ের শিক্ষক তালিকা পরিবর্তন, জোরপূর্বক ক্ষমতা প্রয়োগ ও বিদ্যালয় জবর দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ভুক্তভোগী তিন শহীদ পরিবারের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। গত বুধবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে মেইনরোডে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব …
Read More »গুরুদাসপুরের ‘জিয়া খাল’ গিলে খাচ্ছে প্রভাবশালীরা
গুরুদাসপুর প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়িষাপাড়া ও পুরানপাড়ার মধ্য দিয়ে গুমানী নদী হতে প্রবাহিত সরকারি খালটি দখল দূষণে হারিয়ে যেতে বসেছে। আশির দশকে খালটি খনন করা হয়। অনেকে এটাকে জিয়া খাল হিসেবে চেনেন। ওই সরকারি খাল পাড়ের মানুষগুলো খালটিকে ক্রমান্বয়ে গিলে খাচ্ছে। সোমবার সরেজমিনে দেখা গেছে, দখলবাজরা যে যার ইচ্ছেমত খালটি দখল করেছে। মৎস্যজীবি পাড়া ব্রীজের নিচে ওই খালের …
Read More »সুদের টাকার বিনিময়ে মৃত্যু!
গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা দিতে না পারায় পাওনাদারের বাড়িতে আটক থাকার তিনদিন পর মারা গেছেন বৃদ্ধ ছহির উদ্দিন সরকার (৬৫)। ছহির উপজেলার চাঁচকৈড় তাড়াশিয়াপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। এ ঘটনায় ছহিরের ছেলে সাইফুল ইসলাম গুরুদাসপুর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার সকালে অভিযুক্ত বামনকোলা গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. তারেক (৩০) ও তার …
Read More »চলনবিলের সর্বত্র নিয়ন্ত্রণহীন অটো রিকসা ভ্যান
গুরুদাসপুর প্রতিনিধি : চলনবিলের সর্বত্র ব্যাটারী চালিত অটো রিকসা, ভ্যান রিকসা ও সিএনজিগুলো কোনো নিয়মনীতি মানছেনা। তারা ইচ্ছেমত এসব পরিবহণ চালাচ্ছে। এতে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ পথচারী। দুর্ঘটনার কারণে অনেককে সারাজীবন পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। যার মাশুল গুণতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে। বিভিন্ন উপজেলার সড়কগুলোতে কবে শৃঙ্খলা ফিরবে তা কেউ জানেনা। অল্প বয়সী অপেশাদাররা যততত্র এগুলো চালানোয় দুর্ঘটনা বাড়ছে। গরুদাসপুরের …
Read More »খুবজীপুরে অধ্যক্ষ এম এ হামিদের মৃত্যু বার্ষিকী পালিত
চলনবিল বার্তা ডেস্ক: গত ২৪ আগস্ট শনিবার গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মরহুম অধ্যক্ষ আব্দুল হামিদের ১৩তম মৃত্যু বার্ষিকী স্মরণে খুবজীপুর অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। প্রধান আলোচক পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন খুবজীপুর এম হক …
Read More »বিদ্যালয় মাঠ এখন ডেঙ্গুর আতঙ্ক
গুরুদাসপুর প্রতিনিধি : চলনবিলের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটু বৃষ্টি হলেই মাসের পর মাস জলাবদ্ধতা লেগে থাকে স্কুল মাঠজুড়ে। সরেজমিনে দেখা গেছে, স্কুলটির মাঠজুড়ে শেওলাযুক্ত পচা দুর্গন্ধ পানির জলাবদ্ধতা। এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের কমলমতি শিশু শিক্ষার্থীদের ওপর। তাদের মধ্যে ডেঙ্গু আতঙ্কসহ পড়াশোনায় ব্যাঘাত ঘটার আশঙ্কায় রয়েছে। বর্তমানে ডেঙ্গু মশার বিস্তার সারা দেশে। ওই স্কুলমাঠেও কখন …
Read More »গুরুদাসপুরে ১৮ প্রতিবন্ধী শিক্ষার্থী পেল হুইল চেয়ার
গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ১৮ জন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই হুইলচেয়ার বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস …
Read More »পৌর শহরে ময়লার স্তূপ- ডেঙ্গুর আশংকা
গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌর শহরের মোড়ে মোড়ে ময়লা-আবর্জনার স্তূপের দুর্গন্ধ ও দুর্ভোগে নাকাল পৌরবাসী। সড়কে নেই আলোর সরবরাহ। রাত হলেই ভূতুরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে শহর। শহর অন্ধকারে থাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবনতাও বাড়ছে। পৌরসভার গেট থেকে শুরু করে রাস্তাঘাটসহ যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কয়েকদিনের টানাবৃষ্টির কারেন পড়ে থাকা ময়লা-আবর্জনা …
Read More »গুরুদাসপুর দলিল লেখক সমিতির নির্বাচন
গুরুদাসপুর প্রতিনিধি : গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন বছর মেয়াদি এ নির্বাচনে জাকির হোসেন সভাপতি, হাবিবুর রহমান সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে সহসভাপতি আশরাফুল ইসলাম, সহ-সম্পাদক সুজন আহমেদ ও নির্বাহী সদস্য পদে জহুরুল ইসলাম, আপেল মাহমুদ, রমিজুল …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com