রাজশাহী বিভাগ

“অবশ্যই যারা বিএনপি করেন;সিজদা করতে হবে তার পায়ে”

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি “অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে”-পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির একজন প্রভাবশালী সদস্য। সম্প্রতি দেওয়া তার এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার …

Read More »

‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়নে পূর্ব প্রস্তুতি বৈঠক

ফারুক আহমেদ: ১৪ জুলাই, সোমবার, ভোর ০৬ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নে ২নং ওয়ার্ডে আমশড়া দলিয় কার্যালয়ে ৩নং ধুবিল ইউনিয়ন সভাপতি অধ্যাপক  ড. জহুরুল ইসলামের   সভাপতিত্বে ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন ৩নং ধুবিল ইউনিয়নের দায়িত্বশীলদের পূর্ব প্রস্তুতি   এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ৩নং ধুবিল ইউনিয়নের সহসভাপতি আলহাজ্ব সোলাইমান হোসেন, সেক্রেটারি নূরুল্লাহ সিরাজী, সাংগঠনিক …

Read More »

গুরুদাসপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্যের মধ্য দিয়ে গুরুদাসপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোর্শেফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী …

Read More »

নন্দীগ্রামে মোটরসাইকেলে আপন দুই ভাই নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আপন দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, উপজেলার ২নং সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের মৃত জলিল হোসেনের ছেলে মো, ইসমাইল হোসেন (৬০) এবং মো, ইদ্রিস হোসেন (৫৫)। সোমবার (১৪ই জুলাই) বিকেল সারে ৩টার সময় বগুড়া টু রাজশাহী মহাসড়কের শহড়কুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম …

Read More »

সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ( ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর ) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী ( তারবিয়াত ) সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে সাড়ে ৫ টার দিকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশ গ্রহণ করেন অধ্যাপক আলী আছগর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা ঘোরে তাই নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি করেন,রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা সাধুবাদ জানাবো। কিন্তু ফ্যাসিস্টদের মতো কথা বলবেন না,চোখ রাঙাবেন না। জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানোয় ভয় পায় না। আল্লাহ ছাড়া আমরা কাউকেই ভয় পাই না। ফ্যাসিস্টদের মতো এদেশে আর কাউকে  ক্ষমতা নিতে দেওয়া হবে না । ওই জামায়াত নেতা বলেন, দাঁড়িপাল্লা নিছক কোনো প্রতীক নয়। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। আগামীতে এই প্রতীকের পক্ষে রায় দিতে হবে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের  নায়েবে আমীর মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম,পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক তৈয়ব আলী, অধ্যক্ষ হালিম মজহার নুর,ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ আব্দুল হাই জমিরী,ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক,সাধারণ সম্পাদক আতিক হাসান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী,সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।      

Read More »

উল্লাপাড়ায় চাহিদার বেশি মাছ উৎপাদন

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন বছরে চাহিদার চেয়ে ৩ হাজার ৬৫১ টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। এক বছরে নানা জাতের ১৭ হাজার ৩৫৬ টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে পুকুরে উৎপাদন হয় ৮ হাজার ৬৭০ টন।উপজেলায় ব্যক্তিগত ও সরকারি মিলে মোট ৩ হাজার ৩৯৭টি পুকুর আছে। উপজেলা মৎস্য অফিস থেকে এর বিস্তারিত তথ্য জানা গেছে। এলাকার পুকুরগুলোয় …

Read More »

ইচ্ছে মতো অফিসে আসেন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি 

ফারুক আহমেদ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমশড়া  কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল হামিদের  বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মন মতো অফিস করেন।সপ্তাহে মাঝেমধ্যে দুই একদিন  ক্লিনিকে আসা দেখা গেলেও বেশির ভাগ দিন গুলি ক্লিনিকে আসেনা তিনি। তাও আবার নির্ধারিত সময়ের বাইরে। সেবা নিতে আসা রোগীদের সঙ্গেও করেন অসোভন আচরণ।গত সোমবার সকাল ১১ ৫০ মিনিটের সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, …

Read More »

শ্রাবনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি ,আমনের বিজ তোলা

 ফারুক আহমেদঃ  গত  ২দিন পর আষাঢ়ের শেষে শ্রাবনের প্রথমেই   টানা বৃষ্টিপাতাতে সিরাজগঞ্জের তিনটি  উপজেলার  বিভিন্ন  এলাকায়  টানা বৃষ্টির প্রভাবে শতাধিক পুকুর ও মাছের ঘের পানিতে ডুবে গেছে। এছাড়াও, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং কৃষিজমিতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিতে কৃষকের ফসলি জমি,  বিজতলা, ক্ষেতের সবজিসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।মৎস্য ব্যবসায়ী পল্লিচিকিৎসক লেটন জানান, বুক ভরা …

Read More »

মাদক বিক্রয়ে নিষেধ করায় মারপিট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. গুরুদাসপুরে মাদক কারবারে নিষেধ করায় শফিকুল ইসলাম (৪৮) নামের এক যুবককে মারপিট ও গুরুতর জখমের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শফিকুল উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও স্থানীয় কবরস্থান কমিটির সদস্য। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর আলিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। আহত শফিকুল গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ …

Read More »

চাটমোহরে মাদক ব্যবসায়ীকে জরিমানা  

পাবনা প্রতিনিধি :  পাবনার চাটমোহর পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ১শত টাকা অর্থদণ্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালত পরিচালনা …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD