ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় চাঁদার টাকা না দেওয়ায় রাজু (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মোঃ শাহাদাত হোসেন (টুকি) মেম্বর গংসহ ৮/১০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ) রাত সাড়ে ৭টার দিকে দিলপাশার গ্রামের গুপী ঘোষের বাড়ির সামনে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজু উপজেলার দিলপাশার গ্রামের আবু সাইদ প্রামানিকের ছেলে।তিনি গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরিষা ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহনপুর হাটে সরিষা বিক্রি করা প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে দিলপাশার গ্রামের খোকন নামের এক কৃষকের ২০ হাজার টাকা দিয়ে যাওয়ার পথে মোঃ শাহাদাত হোসেন টুকির নেতৃত্বে ৮/১০ জন এসে রাজুর ওপর হামলা চালিয়ে তার কাছে থাকা টাকা গুলো নিয়ে তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়।
এ সময় রাজুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। রাজুর অভিযোগ মোঃ শাহাদাত হোসেন টুকি মেম্বরকে চাঁদা না দিলে ব্যবসা করতে দিবে না,রাজু আরো জানায় এর আগেও ভয়ভীতি প্রদর্শন করে কয়েক বার আমার কাছ থেকে চাঁদাবাজি করেছেন।পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com