উল্লাপাড়া প্রতিনিধি : বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পূনমিলনী ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪ টার সময় সিরাজগঞ্জ রোড গোলচত্বর সংলগ্ন সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের সভা কক্ষে সিনিয়র সাংবাদিক, দৈনিক ভোরের ডাকের সলঙ্গা থানা প্রতিনিধি বাবু শংকর কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতৃসাকসো সভাপতি মোঃমীর সিরাজুল …
Read More »চলনবিল
তাড়াশে অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের টাকা হরিলুট
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে সাত ইউনিয়নে চলমান ২০১৮-১৯ অর্থ বছরে “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান” কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের অর্থ হরিলুটের অভিযোগ উঠেছে। বাস্তবে সব প্রকল্পে কাজ করছেন অর্ধেকের মতো শ্রমিক। অথচ হাজিরা খাতায় উপস্থিতি দেখানো হচ্ছে শতভাগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের ২৭ তারিখ থেকে একযোগে আট ইউনিয়নে “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান” …
Read More »চাটমোহরে কৃষি জমিতে পুকুর খনন অব্যাহত
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে কৃষি জমিতে অনুমতিবিহীন পুকুর খনন চলছে অব্যাহত গতিতে। একই সাথে গুমানী নদীর বিভিন্ন পয়েন্টে মাটি কেটে ইটভাটায় সরবরাহ ও বিভিন্ন খাল ভরাট করা হচ্ছে। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও তা সাময়িক। এ ধরনের পুকুর খনন বন্ধ না হওয়ায় প্রতিনিয়ত কমে যাচ্ছে কৃষি …
Read More »সিংড়ায় দর্জির কাজে স্বাবলম্বী হেনা সুলতানা
রাজু আহমেদ : আজ থেকে প্রায় ৮ বছর আগের কথা। তখন অভাব-অনটনের সংসার ছিল হেনা সুলতানার। স্বামী বিভিন্ন ব্যবসা করে লোকসান হতে হতে এক সময় বেকার হয়ে পড়েন। হেনার সংসারের অভাব আরও বাড়তে থাকে। ছেলে মেয়ের লেখাপড়াও এক রকম বন্ধ হয়ে যায়। এদিকে ধার দেনা ও ঋণ করে সংসার চালাতে গিয়ে বেড়ে যায় ঋণের বোঝাও। সেই সাথে দিন দিন বাড়তে …
Read More »বাদাম বেচেই চলে খইমনের সংসার
গুরুদাসপুর প্রতিনিধি : জীবনযুদ্ধে অসহায় এক নারীর নাম খইমন বেওয়া (৬৮)। ঝাঁজরে ফুটা খইয়ের মত উচ্ছল হতে পারতো তার জীবন। কিন্তু নিয়তি তার ভাগ্যকে নিয়ে খেলেছে নিঠুর খেলা। বিয়ের পর থেকেই চনমনে খইমনের জীবনে আসে ছন্দপতন। এক মেয়ে জন্ম নেয়ার পরই স্বামীর সোহাগ-ভালবাসা তার কপাল থেকে মুছে গেছে। নিরুদ্দেশ স্বামীর খোঁজ আজও পায়নি। সংসারের হাল তাকে নিজ কবজিতে বেঁধে নিতে …
Read More »পল্লী বিদ্যুতের ভুতুরে বিল ৪০৯০২ টাকা !
তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে জোনাল অফিস থেকে দীর্ঘ দিন যাবৎ ভুয়া বিল তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলের কারণে গ্রাহকের ভোগান্তি পোহাতে হয়েছে, তা একেবারেই অনভিপ্রেত। অনিয়মিত বিল প্রস্তুত, মিটারের কাছে না গিয়ে বিল করা যার ফলে ৩৬৬ টাকা থেকে ১ মাসে তা বেড়ে একই বাণিজ্যিক মিটারে ৪০৯০২টাকা বিল চার্জ করা হয়েছে যা বিগত মাস …
Read More »পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর মামলা
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছে তারই ভুক্তভোগী স্ত্রী আম্বিয়া খাতুন । মামলার আসামী পুলিশ ইনস্পেক্টর সাইদুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা পুলিশ লাইনের রিজার্ভ অফিসে আরওআই পদে কর্মরত আছেন। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের আমলী আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল-২ এ মামলাটি দায়ের করেন …
Read More »শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে মানহানীর অভিযোগ করলেন একজন মুক্তিযোদ্ধা
শাহজাদপুর প্রতিনিধি: গাজী সৈয়দ শুকুর মাহমুদ, বহু গ্রন্থ প্রণেতা, কথাসাহিত্যিক, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় নিয়মিত কলাম লেখক ও বীর মুক্তিযোদ্ধা, বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব একজন মানুষ। ব্যক্তি জীবনে স্থায়ী কোন কর্মসংস্থান না থাকায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ের উন্নয়নমূলক কাজে প্রকল্প বাস্তবায়ন কমিটির পক্ষে মাস্টার রোল পদ্ধতিতে বিল ভাউচার প্রণয়ন কাজে প্রকল্প বাস্তবায়ন কমিটিকে সহযোগিতামূলক পরামর্শ দিয়ে থাকেন। এতে প্রকল্প বাস্তবায়ন কমিটি …
Read More »সিংড়ায় অপহৃত স্কুল ছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী কেয়াকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। ১৬ জুন সকাল ১১ টার দিকে মটর সাইকেল যোগে কেয়াকে ২/৩ জন দূর্বৃত্তদের সহায়তায় অপহরণ করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে সিংড়া থানায় অভিযোগ করে তিনদিনেও উদ্ধার হয়নি। জানা যায়, উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের কোরবান আলীর মেয়ে কেয়া …
Read More »অর্থের অভাবে কি পড়াশোনা বন্ধ হবে মেধাবী ছাত্র মহসিনের ?
সিংড়া প্রতিনিধি : পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী মহসিন আলী। নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের হতদরিদ্র দিনমজুর সোহরাব হোসেনের ছেলে। এত ভাল ফলাফল করেও কি কলেজে ভর্তি হতে পারবে মহসিন ? এমন প্রশ্ন তার পরিবারের। এমতাবস্থায় মহসিনের দিন কাটছে চরম হতাশায়। বাবার সামান্য আয় ছাড়া আর কিছুই নেই তাদের। বাড়ি ভিটার আড়াই শতাংশ জায়গা ছাড়া আর কোন …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com