লুৎফর রহমান : তাড়াশে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনাইদ (৬) গুরুদাসপুর উপজেলার চাচকৈর পৌর এলাকার জুয়েল রানার মেয়ে। বুধবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামে নানা বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতের নানা সুজাবত উল্লাহ বলেন, বেশ কয়েক দিন আগে মায়ের সঙ্গে বেড়াতে আসে জুনাইদ। দুপুরে বাড়ির পার্শ্বে খেলা করার এক পর্যায়ে সবার অজান্তে বিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে বিল থেকে জুনাইদ এর ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com