সনজু কাদের : সিরাজগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক ২০১৭-২০১৮ অর্থ বছরে জেলার তাড়াশ, উল্লাপাড়া, কাজিপুর, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলায় সরকারি ভাবে প্রায় ৩২ হেক্টর পুকুর পুন:খনন করা হয়েছে। এতে এলাকার ৫১০ জন সুফলভোগী সরাসরি সুফলভোগ করছেন এবং তাদের কর্ম সংস্থান হয়েছে। পুকুর গুলো বেশির ভাগই ছিল পাড় ভাঙ্গা এবং হজামজা। ফলে মাছ চাষ কম হত। পুকুর গুলো পূনঃখননের ফলে …
Read More »khabor
তাড়াশ উপজেলায় সর্বহারা দমনের দায়িত্ব র্যাবকে দিন
আমরা শৈশব-কৈশোর থেকেই চলনবিল তথা তাড়াশে দুস্য-তস্করের কথা শুনে আসছি। সেকালে ওই ডাকাতি-সন্ত্রাস চলতো জলপথে নৌকাতে বেশী। বড় হয়ে পড়েছি, এই ত্রাসের পরিভাষা থেকে পরবর্তীতে তড়াশ বা তাড়াশ নামের উৎপত্তি। সেজন্য তখনকার দিনে এটাকে নির্বাসন দ্বীপ বা পানিশমেন্ট জোন হিসেবে বিবেচনা করা হত। তাই সহজে এখানে কেউ চাকুরী বা অন্য কোন উদ্দেশ্যে আসতে চাইতো না। পাকিস্তান আমল জুড়েই তাড়াশে সর্বহারা …
Read More »আপনি কী সুস্থ থেকে আপনার জীবনকে বদলাতে চান?
অধ্যাপক ফজলুর রহমান সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আমরা অসুস্থ মানুষকে কেউ ভালবাসিনা। পরিবারে ও সমাজে তার তেমন একটা গ্রহণযোগ্যতাও থাকে না। তাই সুস্থ থাকাটা এত জরুরী। একটু কষ্ট হলেও ঘুম থেকে ভোরে ওঠার অভ্যাস করুন। আর যারা নামাজ পড়েন তারা ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়–ন কারণ মনীষীরা বলেছেন “সকাল বেলার হাওয়া-একশ পীরের দোয়া”, উর্দুতে বলা হয়েছে- সুবহে সাদিক …
Read More »ঘুষ, দুর্নীতি – জিন্দাবাদ
আব্দুল কুদ্দুস তালুকদার কয়েক বছর আগেও বিশ্বে সবচেয়ে দূর্নীতিবাজ দেশ হিসেবে বাংলাদেশ ছিল একনম্বর স্থানে। যদিও বর্তমানে নম্বরটি পরিবর্তন হয়েছে তবে তা আমাদের নিজের গুণে নয় তার জন্য যে সব দেশ শীর্ষস্থানগুলো দখল করেছে ঐ সব দেশের সরকার বা জনগন কৃৃতিত্বের দাবী করতে পারে। আমরা সাধু হয়েছি বিষয়টা কিন্ত তেমন না। যারা দূর্নীতির সূচক নিয়ে মাথা ঘামান তারা জরিপ চালিয়ে …
Read More »জাতীয় জাগরণের কবি ইসমাইল হোসেন সিরাজী
শাহজাহান সাংবাদিক ‘স্বাধীনতা লাভ করিতে না পারিলে মন কখনও সুস্থ ও সবল হইতে পারে না। জাতি স্বাধীন না হইলে তাহার চিন্তাশক্তিও স্বাধীন এবং বলবতী হইতে পারে না’- এ উক্তিটি বাঙালি জাতির জাগরণের কবি গাজি-এ-বলকান মৌলভী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর (১৮৮০-১৯৩১খ্রি.)। ইসমাইল হোসেন সিরাজী ছিলেন জাতীয় জাগরণের কবি। সিরাজী ছিলেন পরাধীন ভারতের ঘোরবিরোধী। পরাধীন ভারতের করুণ দশা দেখে ব্যথিত হয়েছেন তিনি। …
Read More »ঈদের আনন্দ মুহুর্তেই বিলীন !
শাহজাহান সাংবাদিক : চলনবিলের চাটমোহর উপজেলায় চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে এক শিশু ও দু’জন নারী। গত শুক্রবার রাত থেকে গত শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। নিহতদের সবার বাড়ি পাবনার ঈশ্বরদীতে। শুক্রবার পরিবার-পরিজন নিয়ে তারা নৌকায় আনন্দ ভ্রমণে বের হয়েছিলেন ২২ জন। …
Read More »পা দিয়ে লিখে সাফল্য
মতিন সরকার : এস,এস,সি-এইচ,এস,সি পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লিখে সাফল্য পেয়েছে এলিজা আকতার নামের অদম্য মেয়েটি।তার এই সাফল্যে বিদ্যালয়সহ পরিবার ও গ্রামের মানুষ এখন গর্বিত। ইচ্ছে শক্তি দিয়ে প্রতিবন্ধীতাকে যে জয় করেছে, সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের এলিজা আকতার তার জলন্ত উদাহরণ। তার ইচ্ছে এখন উচ্চ শিক্ষা নিয়ে সমাজে অবহেলিতদের পাশে দাঁড়ানো। শরীরের সবগুলো অংগ থাকলেই কেবল সাফল্য …
Read More »থামছে না পল্লী বিদ্যুতের ভুয়া বিল অবিলম্বে গণশুনানী করার দাবী
চলনবিল বার্তা ডেক্সঃ কিছুতেই থামছে না তাড়াশ পল্লী বিদ্যু কর্র্তৃক তৈরী অতিরিক্ত বিল বা ভুয়া বিল। উল্লেখ, উক্ত বিদ্যুত অফিস গ্রাহকের মনগড়া বিল করে চলেছে বহু দিন যাবৎ। দৃষ্টান্ত স্বরুপ তাড়াশ সদরের আবাসিক মিটার নং ৫০১৪০০২৮৫৪২৯এর জুলাই মাসের বিল ৮৬৭ টাকা। একই মিটারে আগষ্ট মাসের বিল দিয়েছে ৯৮২ টাকা । এখানে গত মাসের অপেক্ষা ১১৫ টাকা অধিক বিল তৈরীর কোন …
Read More »দুই বছরেও চালু হয়নি তাড়াশ ফায়ার সার্ভিস ষ্টেশন
সোহেল রানা সোহাগ ঃ দীর্ঘ ২ বছরের বেশী সময় অতিক্রান্ত হলেও লোক বল নিয়োগ না হওয়া ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এখনও চালু হয়নি তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০১৫ সালে তাড়াশ সদর হাসপাতালের দক্ষিণে তাড়াশ-ভূইয়াগাঁতী সড়কের পাশে সরকারের গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এ ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মিত হয়। তাড়াশ ফায়ার সার্ভিস ষ্টেশনের মূল কাজ ইতোমধ্যে সমাপ্ত …
Read More »ভাসমান বীজতলা কৃষকের মধ্যে সাড়া জাগিয়েছে
সিংড়া প্রতিনিধি : চলনবিলে জনপ্রিয় হয়ে উঠছে ভাসমান বীজতলা। খাল,বিল ও নদীতে এ বীজতলা তৈরি করা হয়েছে। সিংড়া পৌর শহরের বালুভরা,পাটকোল ও উপজেলার চৌগ্রাম, হুলহুলিয়া, পাকুরিয়া, ডাহিয়া,ইটালীসহ ২৪ টি স্থানে ভাসমান বীজতলা তৈরি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, এবারই প্রথম চলনবিল সিংড়া এলাকায় এ বীজতলা তৈরি করা হয়। মূলত হাওর এলাকায় ভাসমান বীজতলা ক্ষতিগ্রস্থ কৃষকদের বীজ সংকট মেটায়। গত …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com