khabor

তাড়াশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

শামিউল হক শামীমঃ তাড়াশ উপজেলায় উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ও কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে শিক্ষার্থীরা। গত শনিবার  উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা হতে বিরতীহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত  ভোট গ্রহন করেন নির্বাচন কমিশন। এতে ৮টি পদের জন্য নির্বাচন করেন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। ২০১৫ …

Read More »

গুরুদাসপুরে সরকারি  কর্মচারীদের বিক্ষোভ

গুরুদাসপুর প্রতিনিধি: একটি হত্যাকান্ডকে ঘিরে নাটোরের গুরুদাসপুরে সরকারি কর্মচারী খলিলুর রহমান খোকনকে চারদিন ধরে থানায় আটক রেখে নির্যাতন করার অভিযোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন উপজেলা গণকল্যাণ কর্মচারী পরিষদ। গত রবিবার সকাল ১১টায় সরকারি অফিস আদালত বন্ধ রেখে তারা ওই কর্মসূচি পালন করেন। এসময় মানববন্ধনে গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম উপস্থিত হন। তিনি বলেন, গত বৃহস্পতিবার ভোরে উপজেলার …

Read More »

 যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন পদ্ধতি উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলার সগুনা ইউনিয়নের মাকরশোন গ্রামে সিরাজগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার এস এম শহিদ নুর আকবর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাগিব মাহফুজ বলেন, প্রাথমিকভাবে প্রকল্পের ৬০ বিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়। এ …

Read More »

তাড়াশ ইউএনওর হস্তক্ষেপে পুকুর খনন বন্ধ

সাব্বির আহম্মেদ : সিরাজগঞ্জের তাড়াশের ইউএনও ইফফাত জাহানের হস্তক্ষেপে দখল মুক্ত হল একটি প্রবাহমান সরকারী খাল । পানি প্রবাহের গুরত্বপুর্ন এ খালটি দখল মুক্ত হওয়ায় ওই মাঠের প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমি জলাবদ্ধতার আশংকা থেকে রক্ষা পেল। জানা গেছে, তাড়াশ-ভুইঞাগাঁতী রাস্তায় তাড়াশ সদর হতে ৩ কিলো মিটার পুর্ব দিকে ধানকুণ্ঠি ব্রীজ এলাকায় রাস্তার দক্ষিণে সরকারী খাল দখল করে পুকুর …

Read More »

ইটভাটায় কাজ করছে শিশুরা 

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে ইটভাটাগুলো আইন-কানুন ও নিয়মনীতির ন্যূনতম তোয়াক্কা না করে স্থাপনের ফলে নষ্ট হচ্ছে ওই এলাকার পরিবেশ। অধিকাংশ ইটভাটা স্থাপন করা হয়েছে আবাসিক এলাকায় কৃষি ফসলি জমির মধ্যে। ইট তৈরিতে ব্যবহার হচ্ছে ফসলি জমির উপরি অংশের উর্বর মাটি। আর ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে স্কুলগামী শিশুরা।   উপজেলার ভাটা মালিক সমিতির দেয়া তথ্য অনুযায়ী, তাড়াশে নাবিলা …

Read More »

মাইকিং সত্ত্বেও তাড়াশে থামছেই না পুকুর খনন   

শায়লা পারভীন সিরাজগঞ্জের তাড়াশে সরকারী সকল নিয়ম নীতি উপক্ষো করে চলছে তিন ফসলী জমিতে গণহারে পুকুর খননের মহোৎসব। এদিকে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আটটি ইউনিয়নে মাইকিং করা হলেও এতে কেউ সাড়া দিচ্ছেন না। স্থানীয়রা আরো জানান. উপরন্ত প্রভাবশালীরা এতই বেপরোয়া যে, তারা আইন না মেনে অবৈধভাবে দিন রাত্রি সমান্তরালভাবে পুকুর খনন করেই চলেছেন । সরেজমিনে খোঁজ …

Read More »

তাড়াশ পৌরসভার ভবিষ্যৎ পরিকল্পনা

আবু শাহীন খান চৌধুরী তাড়াশ উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার জন্য বর্তমান সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। একটি সুন্দর পরিকল্পিত শহর তৈরীর পূর্বশর্ত হলো পৌরসভা প্রতিষ্ঠা করা। তাড়াশ উপজেলা সদর পৌরসভায় রূপান্তরিত করা হোক এটাই ছিল অত্র এলাকাবাসীর প্রাণের দাবী। যখন কোন একটি স্থান বা এলাকা পৌরসভায় উন্নীত হয় তখন তার অবকাঠামো উন্নয়ন তথা রাস্তাঘাট,পানি নিস্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা,সুপেয় পানির ব্যবস্থা, …

Read More »

কোন পথে পুকুর খননের রাশ টানা যায়  

বর্তমানে শুধু তাড়াশ উপজেলায় নয়, সমগ্র চলনবিলের সবক’টি উপজেলায় সর্বকালের সর্বাধিক সংখ্যক পুকুর খনন চলছে তিন ফসলী জমি কেটে। হিড়িক পড়া, মহোৎসব বা ধুম পড়ে গেছে বললে কম বলা হয়। বস্তুত এটা প্রথমে হুজুগের আমেজে চললেও এখন তা ভয়াবহ রোগে পরিণত হয়েছে। সমাজের অন্যান্য অবক্ষয়ের মত এটাও তাই দ্রুতই ক্যানসারের ন্যায় ছড়িয়ে পড়ছে সকল জনপদে। একে  এক ধরণের নেশা বললেও …

Read More »

বাঁশের সাঁকোই কোনাই পাড়ার ভরসা

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশ সদরে ৩’শ ফুটের মধ্যে ৫টি বাঁশের সাঁকো। ওই ৫টি বাঁশের সাকোই ওপারে বসবাসকারীদের খাল পারাপারের একমাত্র ভরসা।  সরেজমিনে দেখা গেছে, তাড়াশ উপজেলা পরিষদের পূর্ব পার্শ্বের তাড়াশ-সোলাপাড়া আঞ্চলিক সড়ক থেকে কোনাই পাড়ায় পাড়াপারের জন্য কোন ব্রীজ নে। ওই পাড়ার লোকজনের খালটি পারাপার হতে হয়  বাঁশ দিয়ে তৈরী  ঝুঁকিপূর্ন  সাঁকোতে। আধুনিক যুগে এসে  উপজেলা সদরের পৌর …

Read More »

লেখালেখি একটি আর্ট বা শিল্প

সুজন কুমার মাল মানুষের মনের চাহিদা ও তার অনুভূতিকে লেখার মাধ্যমে প্রকাশ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অতীতে মানুষ পাথরে খোদাই করে বা তালপাতায় লিখত। মানুষের জ্ঞান অর্জনের ক্ষেত্রে পড়া-লেখা দুটি বিষয়ের আছে সমান গুরুত্ব। কেননা একটি বাদ রেখে আরেকটি চিন্তা করা সম্ভবপর না। না পড়লে যেমন ভাল লেখা সম্ভব নয়, তেমনি পড়ে না লিখলে সেই পড়াও খুব তাড়াতাড়ি স্মৃতি …

Read More »

Collection of premium WordPress themes

Website Design, Developed & Hosted by ALL IT BD