এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে মিথ্যা হত্যা চেষ্টার মামলা দিয়ে কলেজ শিক্ষক ও এক আইনজীবিকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। এদিকে গত বুধবার(১৫জুলাই) ওই মামলায় মিথ্যা স্বাক্ষী না দিতে সাবেক এক ইউপি চেয়ারম্যান সহ ৪ জন স্বাক্ষী আদালতে হলফনামা দিয়েছেন। সংশ্লিষ্ট সুত্র জানা গেছে , উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে এরশাদ আলী বাদী হয়ে সিরাজগঞ্জ প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট আদালতে কলেজ শিক্ষক খায়রুজ্জামান দুলাল ও এ্যাডভোকেট জালাল উদ্দিন সহ ৪ জনকে আসামী করে ২ মার্চ হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। বিবাদী তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক খায়রুজ্জামান দুলাল জানান, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের কার্যালয়ে ২৯ ফেব্রুয়ারী জমি-জমা সংক্রান্ত এক সালিশে উভয়পক্ষের মধ্যে কথাকাটি হয় । এরই সুত্র ধরে বাদী এরশাদ আলী হত্যা চেষ্টার অভিযোগ এনে (গ্রিভিয়াস সনদ) নিয়ে সিরাজগঞ্জ কোর্টের শিক্ষানবীশ আইনজীবি জালাল উদ্দিন , পাড়িল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান আলী ও বস্তুল কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন সহ আমাদের চার জনের বিরুদ্ধে ওই মিথ্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে মামলার স্বাক্ষী বারুহাঁস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ জানান, ওই দিন হত্যা চেষ্টার মত কোন ঘটনা ঘটে নাই। তাই আমি সহ সেখানে উপস্থিত চার জন স্বাক্ষী বাদীর মিথ্যা মামলার বিপক্ষে হলফনাম দিয়েছি। এ ব্যাপারে মামলার বাদী এরশাদ আলী প্রথমে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। পরে তিনি জানান, আমার যা কথা তা মামলার আরজিতেই বলা আছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com