তাড়াশে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল

Spread the love

এম এ মাজিদ: তাড়াশে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৪) বিয়ে উপলক্ষে রীতিমতো প্যান্ডেল সাজিয়ে , গরু জবাই করে তিন শতাধিক মানুষকে দাওয়াত করে বিয়ের বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়। বিয়ে বাড়িতে বর সহ বরজাত্রী এসে উপস্থতি হয় । এমন সময় ব্যাল বিয়ের খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ সহ সেখানে গিয়ে হাজির হয় । পরে বিয়ে বন্ধ করার শর্তে মুছলেকা দিয়ে তাদের কে ছেড়ে দেয়া হয় । ঘটনাটি ঘটেছে বুধবার(১৫ জুলাই) সন্ধ্যায় তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কলাকুপা গ্রামে । মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে অফিস সহকারী ঝরনা খাতুন জানান,উপজেলা একই ইউনিয়নের তারুটিয়া গ্রামের নজিবুর রহমানের ছেলে আলামিন (২২) এর সাথে কলাকোপা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও তালম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৪) বিয়ে ঠিক হয় । স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাড়াশ থানার এস আই আমিনুর রহমান,ঘটনাস্থলে উপস্থতি হয়ে বিয়ে বন্ধ করে দেন । এ সময় মেয়ের বাবা শহিদুল ইসলাম মেয়ের বিয়ে দিবেনা মর্মে মুছলেকা দেন পরে স্থানীয় ইউপি সদ্যস হিরনের জিম্বায় দিয়ে তাদের ছেড়ে দেয়া হয় ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD