তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কাটাবাড়ি এলাকায় সম্মলেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কলেজ ছাত্রসহ আহত ব্যক্তিরা সাংবাদিক সংবাদ সম্মলেন করেছে। বৃহস্পতিবার(১৬জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন গুরুতর আহত সিরাজগঞ্জ পলিটেকনিকের সিভিল বিভাগের শেষ বর্ষের ছাত্র নূর আলম (২৫)। তিনি লিখিত বক্তব্যে বলেন, তাড়াশ উপজেলার কুন্দাইল থেকে গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামে যাওয়ার পথে কাঁটাবাড়ি নামকস্থানে ইউপি সদস্য মনি’র সন্ত্রাসী বাহিনী মো: মবিদুল ইসলাম (৩৫), সেলিম (৩০), মো: রান্নু (৩০), মো: আনিচ (২৫), মো: গনি (৩৫), মো: মনি (২৮), মো: মাজুল (২৬), লাল চাঁদ (৪০), মো: বিদ্যুৎ (২৫) দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিভাবে হামলা চালায় এতে বিলনচলন শহীদ শামসুজ্জহা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে আলআমিন শেখ (২১)। একই উপজেলার শাহাপুর মধ্যেপাড়া গ্রামের আব্দুল সামাদ (প্রা:) ছেলে মো: সনজু আলম (১৯), মশিন্দামাঝ পাড়া গ্রামের মৃত আজাদ মোল্লা ছেলে আলআমিন (২৫), কুন্দাইল গ্রামে নৌকার মাঝি জাহিদুল ইসলাম গুরুত্ব আহত হয়েছেন। পরে আমাদের কাছে থেকে ২ লক্ষ ১০ হাজার টাকাসহ ৪টি মোবাইল ফোন ছিনতাই করে নেয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com