গুরুদাসপুরে পরিবার পরিকল্পনা  পদ্ধতি গ্রহন করছেন প্রায় ৮২% দম্পতি ; এর মধ্যে নারী গ্রহনকারী ৮৮%

Spread the love

আবুল কালাম আজাদ।।

নাটোর জেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের সামগ্রিক হার গড়ে প্রায় ৮২% এ উন্নীত হয়েছে। স্থানীয়  জেলা পরিষদ ওজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, জেলার সক্ষম দম্পতিদের মাঝে আধুনিক ও স্থায়ী-অস্থায়ী দুই ধরনের পদ্ধতি গ্রহণের প্রবণতাই বৃদ্ধি পাচ্ছে বলে জেলা পরিবার পরিকল্পনা অফিসের তথ্যে  জানা গেছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের গত সেপ্টেম্বর-২০২৬  মাসের প্রতিবেদনে জানা যায়, উপজেলায় মোট  ৬ ইউনিয়ন ও এক পৌরসভায় ২ লাখ ৩৪ হাজার ৩৪২ জনসংখ্যার ৬৩ হাজার ৬৭২ হাউঝোল্ডের মধ্যে  সর্বমোট সক্ষম দম্পতির সংখ্যা ৫৪ হাজার ৫৭২টির মধ্যে অস্থায়ী পদ্ধতি গ্রহন করেন ৩৭ হাজার ১৮৯ এবং স্থায়ী পদ্ধতি গ্রহন করেন  ৭ হাজার ৩৩৮ জন যার ৬ হাজার ৫৯০ জন মহিলা এবং মাত্র ৭৪৮ জন পুরুষ। সরকারী সংস্থায় সর্বমোট স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গহনকারী দম্পতির সংখ্যা  ৪৪ হাজার ৫২৭ এবনহ পদ্ধতি গ্রহনকারীর হার ৮১ দশমিক ৫৯ শতাংশ প্রায় ৮২%।

সর্বশেষ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী গুরুদাসপুর উপজেলায় বার্ষিক জনসংখ্যা  বৃদ্ধির হার ০.৭৮%। বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস) ২০১১ সাল থেকে ২০২২সালের মধ্যবর্তী সময়ের জনমিতিক পরিবর্তনের ওপর ভিত্তি করে  এই হিসাব নির্ধারণ করছে।

অস্থায়ী পদ্ধতি গ্রহনকারীদের  খাবার বড়ি খান ২৩২৬৪,কন্ডম ব্যবহার করেন  ৪৭৫৮,ইনজেক্টেবল ৬০২১,আইইউডি গ্রহনকারি ৩৭৩,  এবং ইমপ্ল্যান্ট গ্রহনকারি  ২৭৭৪ জনসহ মোট ৩৭১৮৯ জন।

স্থায়ী পদ্ধতি গ্রহন করেছেন পুরুষ ৭৪৮ ও মহিলা ৬৫৯০ জনসহ মোট ৭৩৩৮ জন।

ইউনিয়নভিত্তিক মোট সক্ষম দম্পতি , স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহনের সংখ্যা এবং হার হচ্ছে-নাজিরপুর ইউনিয়নে মোট সক্ষম দম্পতি ১১০২৩, প, প, পদ্ধতি গ্রহনকারী ৯০৪, গ্রহনকারীর হার ৮১দশমিক ১২ শতাংশ।

বিয়াঘাট  ইউনিয়নে মোট সক্ষম দম্পতি ৬৪২৫  প প পদ্ধতি গ্রহনকারী ৫২১২ গ্রহনকারীর হার ৮১ দশমিক ১২ শতাংশ।

খুবজীপুর ইউনিয়নে মোট সক্ষম দম্পতি ৪৫৩০,  প প পদ্ধতি গ্রহনকারী ৩৫৬১,গ্রহনকারীর  হার ৭৮ দশমিক ৬১ শতাংশ।

মশিন্দা  ইউনিয়নে মোট সক্ষম দম্পতি ৭৬৭,‌  প প পদ্ধতি গ্রহনকারী ৬৪০১ , গ্রহনকারীর হার  ৮৩দশমিক ৩৯ শতাংশ।

ধারাবারিষা  ইউনিয়নে মোট সক্ষম দম্পতি ৭৫১৬,   প প পদ্ধতি গ্রহনকারী ৬০৬৮‌, গ্রহনকারীর হার ৮০দশমিক ৭৩  শতাংশ।

চাপিলা  ইউনিয়নে মোট সক্ষম দম্পতি  ৮৫৪৬,  প প পদ্ধতি গ্রহনকারী ৭০৪৭,  গ্রহনকারীর হার ৮২ দশমিক ৪৬ শতাংশ।

গুরুদাসপুর পৌরসভা  মোট সক্ষম দম্পতি ৮৮৫৬ , প প পদ্ধতি গ্রহনকারী ৭১৯৪, গ্রহনকারীর হার ৮১দশমিক ২৩ শতাংশ।

তথ্য বিশ্লেষনে দেখা যায় পদ্ধতি গ্রহনে  শীর্ষে আছে মশিন্দা ইউনিয়ন। দ্বীতিয় চাপিলা, তৃতীয়-নাজিরপুর, চতুর্থ-গুরুদাসপুর পৌরসভা,পঞ্চম- বিয়াঘাট, ষষ্ঠ- ধারাবারিষা এবং সপ্তম-খুপব্জীপুর ইউনিয়ন।

মোট সক্ষম দম্পতির মধ্যে ১৮ দশমিক ৪১ শতাংশ  অর্থাৎ ১০ হাজার ৪৫ দম্পতি পদ্ধতি গ্রহনের হাইরে থাকার কারন জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জানান মোট সক্ষম দম্পতির একটা বৃহত্তর  অংশ নিয়ে এনজিও কাজ করতো। কিন্তু তাদের প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ায় ঐসব এলাকায় কার্যক্রম শুন্য হয়ে পড়ে।  এনজিওর শুন্য এলাকায় সরকারিভাকবে  জনবল নিয়োগ দিয়ে  পর্যায়ক্রমে কের্যক্রমের আওতায়  নেওয়া হচ্ছে।  তাছাড়া  বাদপড়া দম্পতিদের মধ্যে অনেকে গর্ভবতি ও প্রসবজনিত এবং প্রাকৃতিক পদ্ধতি গ্রহন, হোমিও বা ভেষজ ইত্যাদি পদ্ধতি গ্রহনের কারণে সরকারি হিসাবের বাইরে আছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আরও  জানান, সরকারিভাবে সাধারনতঃ অস্থায়ী ও   দীর্ঘমেয়াদী  এবং স্থায়ী পদ্ধতি দুই ধরণের পদ্ধতির সকল  সেবা সম্পুর্ন বিনা মূল্যে গ্রহনের পরামর্শ দেওয়া হয়। সেবাগুলী হচ্ছে –

*  অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি:

 ০ খাবার বড়ি ও কনডম: মাঠপর্যায়ে সাধারণ দম্পতিদের মাঝে এটি সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত।

০ ইনজেকশন ও আইইউডি (IUD): তিন মাস মেয়াদী ইনজেকশন এবং দীর্ঘমেয়াদী কপার-টি সেবা।

০ ইমপ্ল্যান্ট: বাহুতে পরানোর দীর্ঘমেয়াদী পদ্ধতি, যা বর্তমানে নারীদের মাঝে সাড়া ফেলছে।

*স্থায়ী পদ্ধতি:

০ লাইগেশন (নারী স্থায়ী পদ্ধতি): সন্তান গ্রহণ সম্পন্ন করা নারীদের জন্য।

০ ভ্যাসেকটমি/এনএসভি (পুরুষ স্থায়ী পদ্ধতি): পুরুষদের জন্য এই স্থায়ী পদ্ধতির কার্যক্রম জোরদার করা হচ্ছে।

 ## আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩ # তারিখ- ৮/১১/২০২৬##

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD