oplus_1024

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত 

Spread the love
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  তাড়াশ উপজেলা সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইফ। বক্তব্য রাখেন তাড়াশ মাইকোবাস মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, বিআরডিবির সভাপতি শরিফুল ইসলাম,  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের  সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।  এ সময় উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধান সহ সমবায়ী সদস্যগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD