চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মনমোহন মিষ্টান্ন ভান্ডারের তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
এখন সময় মথুরাপুর মিশন গেট এলাকায় অবৈধ মোটরযানের উপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর পৌর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ দুলালসহ পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চাটমোহরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা জয়লাভ
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহর ক্রীড়া পরিষদের আয়োজনে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় চাটমোহর পৌরসভা দল জয়লাভ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত খেলায় চাটমোহর পৌরসভা দল ট্রাইবেকারে ১-০ গোলে বিলচলন ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলাটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। এই টুর্ণামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ফুটবল দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com