মোঃ সৈয়দুল ইসলাম
আকাশে কালো মেঘ
ডাকে গুড় গুড়,
জৈষ্ঠ্যের খরতাপ
ভয়ে যায় দূর।
আষাঢ়ের বৃষ্টি
ঝরে ঝরঝর,
জেলে ভাই ধরে মাছ
কাঁপে থরথর।
দিনভর বৃষ্টি
ঘরে নেই ছাতা,
শুয়ে শুয়ে মুড়ি খাই
গায়ে দিয়ে কাঁথা।
অবিরাম বৃষ্টিতে
পানি থৈ থৈ,
আনন্দে শিশুরা
করে হৈ চৈ।
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ০১৭২৮১০৬২৯২
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com