গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নাজিরপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনের একটি মামলায় আইয়ুব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।
গুরুদাসপুরে রাস্তা নির্মাণের উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ দশমিক ২ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুলআজিজ।
জানা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের ময়দানের মোড় থেকে আকফতের মোড় পর্যš Íরাস্তাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। যার ফলে ওই এলাকার মানুষ চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাচ্ছেন। বহু প্রতীক্ষার পর অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মো. আব্দুল আজিজ এমপি। এসময় উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com
