সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

Spread the love
জি,এম স্বপ্না,সলঙ্গা প্রতিনিধি  :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে ৩নং ধুবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
উঠান বৈঠকে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূল,বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন,একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে,মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।এ ছাড়াও উপস্থিত ছিলেন, ধুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সলঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুল হাসান পাপন,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন। ওসি আছলাম বলেন,সকলের সহযোগীতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে সমাজ থেকে মাদক নির্মুল,ইভটিজিং ও বিভিন্ন অপরাধ নির্মূল করতে।তিনি বলেন,প্রয়োজনে সলঙ্গা ছাড়বো-তবুও মাদক কারবারীদের সাথে আপোস নয়।
বক্তারা বলেন,সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করতে হবে।সভায় উপস্থিত সবাই একটি সচেতন,মানবিক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD